লোকসভা ভোটের আগে সিনিয়র সিটিজেনদের নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করল নির্বাচন কমিশন

৮০ বছরের উর্ধ্বে প্রবীণ নাগরিকদের ভোটদান নিয়ে বিশেষ ঘোষণা করলেন নির্বাচন কমিশন

বুথে যাওয়ার প্রয়োজন নেই। এখন থেকে বাড়িতেই ভোট দিতে পারবেন ৮০ বছরের উর্ধ্বে থাকা প্রবীণ নাগরিকরা। এমনই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামনে কর্নাটকের বিধানসভা নির্বাচনে যাঁদের বয়স ৮০ বছরের উর্ধ্বে এবং যাঁরা বিশেষ ভাবে সক্ষম তাঁরা বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। এই প্রথম নির্বাচন কমিশন প্রবীণ নাগরিকদের জন্য এরকম কোনও ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছেন।

বড় সিদ্ধান্ত ঘোষণা করল নির্বাচন কমিশন

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সেন শনিবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, নির্বাচন কমিশনের বিশেষ টিম ১২ডি ফর্ম নিয়ে গিয়ে প্রবীণ ভোটারের ভোট নিয়ে আসবেন। তবে যাঁরা বুথে এসে ভোট দিতে চান তাঁরা বুথে গিয়ে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। যাঁরা বুথে গিয়ে ভোট দিতে পারবেন না তাঁরা বাড়িতে বসে ভোট দিতে পারবেন এবং পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। এবং সব রাজনৈতিক দলকে জানিয়েই সেখানে ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

যাঁরা বিশেষভাবে সক্ষম তাঁদের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ নির্বাতন কমিশনের পক্ষ থেকে চালু করা হয়েছে। সেই অ্যাপটি মোবাইলে ডাউনলোড করে নিয়ে তারপরে সেখানে কীভাবে তিনি ভোট দিতে চান সেটা জানাবেন। সেই সঙ্গে রাজনৈতিক প্রার্থীদের জন্যও সুবিধা নামে একটি অ্যাপ চালু করা হয়েছে তাতে প্রার্থীরা তাঁদের মনোয়ন এবং এফিডেভিড দিতে পারবেন। মনোনয়ন জমা ছাড়াও সেই অ্যাপে মিটিং -মিছিলের জন্য অনুমতিও চাইতে পারেন তাঁরা।

কর্নাটকের বিধানসভা নির্বাচনে এই প্রক্রিয়া সফল হলে লোকসভা ভোটেও এই প্রক্রিয়া চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। সামনেই কর্নাটকের বিধানসভা নির্বাচন। ২২৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে তাতে। তার মধ্যে ৩৬টি তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত আর ১৫টি তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। মোট ৫.২১ কোটি ভোটার রয়েছে কর্নাটকে। তার মধ্যে মহিলা ভোটার রয়েছেন ২.৫৯ কোটি। ৯.১৭ লক্ষ নতুন ভোটার রয়েছে এবার। ৮০ বছর বয়সী ভোটারের সংখ্যা রয়েছে ১২.১৫ লক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+