Election Commission: ‘এক কথায় নজিরবিহীন,’ লোকসভা ভোটের পরিসংখ্যানের খুঁটিনাটিতে কী কী জানাল কমিশন?
Election Commission: লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) ও চার রাজ্যের বিধানসভা নির্বাচন সংক্রান্ত মোট ৪২টি রিপোর্ট প্রকাশ (Statistical Report) করল নির্বাচন কমিশন। কমিশনের স্বচ্ছতা নিয়ে বিরোধীদের লাগাতার কটাক্ষের মাঝেই বিশদে পরিসংখ্যান তুলে ধরে রিপোর্ট পেশ করল কমিশন। ২০১৯ এর তুলনায় ২০২৪ সালে মহিলা প্রার্থীদের সংখ্যা অনেকটাই বেড়েছে বলে উল্লেখ রিপোর্টে।
বৃহস্পতিবার ওই রিপোর্ট প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়েছে, লোকসভা নির্বাচনে ৬৪.৬৪ কোটি মানুষ ভোট দিয়েছেন। পুরুষ ভোটারকে ছাপিয়ে গিয়েছে মহিলা ভোটারের (Women Voters) সংখ্যা। শতাংশের নিরিখে পুরুষ ভোটার ৬৫.৫৫। অন্যদিকে লোকসভা নির্বাচনে মোট ৬৫.৭৮ শতাংশ মহিলা ভোট দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

বিস্তারিত পরিসংখ্যান রয়েছে ওই রিপোর্টে। যা ভবিষ্যতে শিক্ষাবিদ, গবেষক, ভোট পর্যবেক্ষকদের গবেষণার কাজে সাহায্য করবে বলে মত নির্বাচন কমিশনের। রিপোর্টে আরও জানানো হয়েছে, ২০২৪ সালে মোট প্রার্থী ছিলেন ৮ হাজার ৩৬০ জন। ২০১৯ সালে সেই সংখ্যাটা ছিল ৮০৫৪ জন। ২০২৪ সালে মোট মনোনয়ন দাখিল হয় ১২ হাজার ৪৫৯টি। ২০১৯ সালে তা ছিল ১১ হাজার ৬৯২।
লোকসভা নির্বাচনের সংখ্যায় কারচুপির (Fudging in figures) অভিযোগ করে আসছেন বিরোধীরা। বৃহস্পতিবার সবিস্তারে রিপোর্ট ব্যাখ্যা করে কার্যত তারই জবাব দিল নির্বাচন কমিশন। রিপোর্টে আরও বলা হয়, তৃতীয় লিঙ্গের ভোটারদের সংখ্যাও এবারে অনেক বেড়েছে। ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৪৬.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা।
লোকসভা নির্বাচনের পাশাপাশি চার রাজ্যের বিধানসভার পরিসংখ্যানও পেশ করেছে নির্বাচন কমিশন। অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমের ভোটের তথ্য প্রকাশ করা হয়েছে। এবারের লোকসভা নির্বাচনে ১০.৫২ লক্ষ বুথের মধ্যে মাত্র ৪০টি বুথে পুনর্নির্বাচনের প্রয়োজন হয়েছিল বলে উল্লেখ করেছে কমিশন। ২০১৯ সালে সেই সংখ্যাটা ছিল ৫৪০।
-
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications