বিধানসভা উপনির্বাচন ২০২২: ৬ রাজ্যের ৭ আসনে নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ কমিশনের
দেশের ছটি রাজ্যের সাতটি বিধানসভা আসনের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের নির্ধন্ট অনুযায়ী, ওইসব আসনে ভোট নেওয়া হবে ৩ নভেম্বর। আর গণনা করা হবে ৬ নভেম্বর। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইভিএম-এই নির্ব
দেশের ছটি রাজ্যের সাতটি বিধানসভা আসনের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের নির্ধন্ট অনুযায়ী, ওইসব আসনে ভোট নেওয়া হবে ৩ নভেম্বর। আর গণনা করা হবে ৬ নভেম্বর। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইভিএম-এই নির্বাচন হবে এইসব আসনে।

যেসব রাজ্যে উপনির্বাচন
যেসব রাজ্যে উপনির্বাচন হবে তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, বিহার, ওড়িশা, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ ও হরিয়ানা।

যেসব আসনে উপনির্বাচন
যেসব আসনে ৩ নভেম্বর উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে রয়েছে মহারাষ্ট্রের আন্ধেরি ইস্ট, বিহারের মোকামা, বিহারের গোপালটগঞ্জ, হরিয়ানার আদমপুর, তেলেঙ্গানার মুনুগোডে, উত্তর প্রদেশের গোলা গোখরানাথ, ওড়িশার ধামনগর কেন্দ্রে।
By-elections to 7 Assembly seats across 6 States to be held on 3rd November, results on 6th November pic.twitter.com/6ezM1WHDqV
— ANI (@ANI) October 3, 2022
উপনির্বাচনের নির্ঘন্ট
৭ অক্টোবর শুক্রবার নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওই দিন থেকেই আদর্শ আচরণ বিধি কার্যকর হয়ে যাবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৪ অক্টোবর শুক্রবার। মনোনয়ন পরীক্ষার দিন ১৫ অক্টোবর, শনিবার। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ অক্টোবর, সোমবার।

স্বাগত জানিয়েছে বিজেপি
কংগ্রেস বিধায়ক হিসেবে কুলদীপ বিষ্ণোই পদত্যাগ করায় হরিয়ানার আদমপুর আসনটি শূন্য হয়েছে। বিজেপিতে যোগ দেওয়া কুলদীপ বিষ্ণোই দাবি করেছেন আদমপুর আসন থেকে বিজেপিই জিতবে। কংগ্রেসের হুইপ লঙ্ঘন করে রাজ্যসভা নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীকে সমর্থন করায় কুলদীপ বিষ্ণোকে দল থেকে বহিষ্কার করা হয়।












Click it and Unblock the Notifications