নির্বাচনের সময়ে মিশন শক্তি! যা বলছে নির্বাচন কমিশন, সূত্রের খবর
জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ঘোষণায় সরকারের নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আদর্শ আচরণ বিধি চালু থাকাকালীনও তা প্রযোজ্য নয়। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে।
জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ঘোষণায় সরকারের নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আদর্শ আচরণ বিধি চালু থাকাকালীনও তা প্রযোজ্য নয়। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। ১০ মার্চ নির্বাচন ঘোষণার পর থেকে লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। তারই মধ্যে প্রধানমন্ত্রী বুধবার মিশন শক্তির সফল হওয়ার কথা ঘোষণা করেন।

দেশবাসীর উদ্দেশে ঘোষণায় প্রধানমন্ত্রী বলেন কটা বড় মুহুর্ত। যার জন্য সকল ভারতবাসীই গর্বিত। তিনি বলেন, আমরা এখন শুধু ভূমি, জল কিংবা বাতাসেই নয়, মহাকাশেও লড়াইয়ে যোগ্যতা আর্জন করেছি। এর জন্য তিনি বিজ্ঞানীদের অভিনন্দন জানান।
সরকারি তথা বিজেপির তরপে মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, নীতীন গড়কড়ি প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে বিরোধীদের তরফে দাবি করা হয়েছে, ইউপিএ সরকারের সময়ে এই এস্যাট প্রোগ্রাম শুরু করা হয়েছিল। যা এতদিনে সফল হল।












Click it and Unblock the Notifications