থার্ড ওয়েভের শঙ্কায় পিছোচ্ছে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের নির্বাচন? গুরুত্বপূর্ণ তথ্য দিল কমিশন

থার্ড ওয়েভের শঙ্কায় পিছোচ্ছে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের নির্বাচন? গুরুত্বপূর্ণ তথ্য দিল কমিশন

এ যেন এক করোনাতে রক্ষা নেই, আবার ওমিক্রন দোসর! বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই আঘাত নেমেছে নয়া এই ভ্যারিয়েন্ট। সেই তালিকাতে রয়েছে ভারতও। দেশের একাধিক রাজ্যে কার্যত ঝড়ের গতিতে ছড়াচ্ছে ওমিক্রন। সেখানে দাঁড়িয়ে নতুন করে থার্ড ওয়েভের আশঙ্কা দেখছেন গবেষকদের একাংশ।

তাঁদের মতে, যেভাবে ওমিক্রনের সংখ্যা বাড়ছে তাতে ফেব্রুয়ারিতে দেশে আছড়ে পড়ে করোনার ঢেউ। আর সেখানে দাঁড়িয়েই তৈরি হচ্ছে আশঙ্কার কালো মেঘ। আর এই অবস্থায় ভোট রয়েছে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে। জনসংখ্যায় ব্যাপক একটি রাজ্য হল উত্তরপ্রদেশ। ইতিমধ্যে সেখানেও ওমিক্রন ধরা পড়েছে। যদিও সংক্রমণের হার অনেক কম। তবুও আতঙ্ক রয়েছে।

উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন

উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন

আশঙ্কা দানা বাঁধছে আরও একটি জায়গাতে। বছর ঘুরলেই উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। আর নির্বাচন মানেই রাজনৈতিক দলগুলির প্রচার, মিছিল এবং সভা। সেখানে নুন্যতম সোশ্যাল ডিসটেন্স মানা হয়। এমনকি কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়েই চলে জমায়েত। আর সেদিকে তাকিয়ে বৃহস্পতিবারই নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী মোদীর কাছে নির্বাচন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

পাঁচ রাজ্যের বিধানসভা ভোট পিছিয়ে যেতে চলেছে?

পাঁচ রাজ্যের বিধানসভা ভোট পিছিয়ে যেতে চলেছে?

হাইকোর্টের বিচারপতিদের মতে, বিধানসভা নির্বাচনের কারনে করোনা সংক্রমণ আরও মারাত্মক ভাবে ছড়িয়ে পড়তে পারে। এমনকি থার্ড ওয়েভের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। একই সঙ্গে র‍্যালি কিংবা প্রচার রুখতে প্রধানমন্ত্রীকে কড়া ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিরা। আর এহেন আর্জির পরেই রাজনৈতিকমহলে জল্পনা তৈরি হয়েছে যে তাহলে কি উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোট পিছিয়ে যেতে চলেছে?

উত্তরপ্রদেশ যাচ্ছে কমিশন

উত্তরপ্রদেশ যাচ্ছে কমিশন

যদিও এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পোল প্যানেল জানিয়েছে, এই বিষয়ে সঠিক সিদ্ধান্তই নেওয়া হবে। মুখ্য নির্বাচন কমিশনার (CEC) সুশীল ছন্দ্রা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী সপ্তাহেই উত্তরপ্রদেশে যাবে কমিশন। সেখানে থেকে গোটা পরিস্থিতি বিবেচনা করেই সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নির্বাচন কমিশনার। তাঁর এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট

বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট

২০২৪ এ দেশে লোকসভা নির্বাচন। আর এর আগে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের নির্বাচন রয়েছে। বিজেপির কাছে তা প্রেস্টিজিয়াস ফাইট। ইতিমধ্যে উত্তরপ্রদেশ দখলের লড়াইইয়ে নেমে পড়েছে বিজেপি। সেখানে দাঁড়িয়ে অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। অন্তত পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের নির্বাচনে দেশে সেকেন্ড ওয়েভ আছড়ে পড়ে। আর সেখানে দাঁড়িয়ে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের নির্বাচনে আরও বিপদ বাড়তে পারে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+