লোকসভা ভোটের আগে ‘সাবধান’ করল নির্বাচন কমিশন, রাজ্যে জারি কড়া নির্দেশিকা
লোকসভা ভোটের আগে কড়া হচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, কোনওমতেই ‘শাস্তিপ্রাপ্ত’ প্রশাসনিক আধিকারিকদের লোকসভা ভোটের কাজে নিযুক্ত করা যাবে না।
লোকসভা ভোটের আগে কড়া হচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, কোনওমতেই 'শাস্তিপ্রাপ্ত' প্রশাসনিক আধিকারিকদের লোকসভা ভোটের কাজে নিযুক্ত করা যাবে না। ভোটের কাছে স্বচ্ছ আধিকারিকদেরই নিয়োগ করতে হবে। এই মর্মে নির্দেশিকা বৃহস্পতিবার জারি করেছে নির্বাচন কমিশন। রাজ্যে রাজ্যে নির্দেশ পাঠানোও হয়েছে।

গত বিধানসভা ভোটে যে সমস্ত আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই সব আধিকারিকদের ভোটের কাছে ব্যবহার করা নিষিদ্ধ। তাঁদেরকে বাদ রেখেই লোকসভা ভোট-আধিকারিক নিয়োগ করতে হবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বিপাকে রাজ্যগুলি। গত বিধানসভা ভোটে 'শাস্তিপ্রাপ্ত' অনেকেই এখন রাজ্যের বিভিন্ন পদে রয়েছে।
এই 'শাস্তিপ্রাপ্ত'দের তালিকায় রয়েছে জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)-রা। ফলে তাঁদের বাইরে রাখা মানে প্রশাসনকেই অন্যভাবে সাজাতে হবে। ইতিমধ্যে সিইও দফতরে এই নির্দেশিকা এসে পৌঁছেছে। সেই নির্দেশিকা এবার রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। তারপরই রাজ্য ব্যবস্থা নিতে শুরু করবে।
এদিন নির্বাচন কমিশন এই কড়া নির্দেশিকার পাশাপাশি আরও একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে বৃহস্পতিবার। দেশজুড়ে যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, তা ২১ দিনের মধ্যে শেষ করার নির্দেশ ছিল। তা বাড়িয়ে দুমাস করা হয়েছে। ফলে ভোটার তালিকার কাজ চলবে এখনও মাসাবধিকাল।












Click it and Unblock the Notifications