ইভিএম কারচুপি বিতর্কে মুখ খুলল নির্বাচন কমিশন, দিল কোন ইঙ্গিত

লন্ডনে ইভিএম কারচুপি নিয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

লন্ডনে ইভিএম কারচুপি নিয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয়েছে। সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজেকে ইভিএম বিশেষজ্ঞ বলে দাবি করা সৈয়দ সূজা নামে এক ব্যক্তি দাবি করেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচন পুরোটাই রিগিং হয়েছে। অর্থাৎ তাঁর দাবি, বিজেপি রিগিং করে ইভিএম বিভ্রাট করে ক্ষমতায় এসেছে। ২০১৪ লোকসভা নির্বাচনের আগে ইভিএম তৈরির যে দল ছিল, তিনি তার সদস্য ছিলেন বলেও ভদ্রলোক দাবি করেছেন।

ইভিএম কারচুপি বিতর্কে মুখ খুলল নির্বাচন কমিশন

শুধু ইভিএম হ্যাকিংই নয়, এই গোটা ষড়যন্ত্রে বিজেপির সঙ্গে কারা জড়িত ছিলেন এবং এর ফলস্বরূপ কী কী ঘটনা ঘটেছে, তারও একটা লম্বা তালিকা পেশ করেছেন সৈয়দ সূজা। তিনি যা অভিযোগ করছেন তা প্রমাণ করে দেবেন বলেও দাবি করেছেন।

এই প্রসঙ্গে ভারতের নির্বাচন কমিশন মুখ খুলেছে। কমিশন জানিয়েছে, লন্ডনে একটি ইভিএম নিয়ে ইভেন্ট হয়েছে বলে আমাদের গোচরে এসেছে। সেখানে দাবি করা হয়েছে ইভিএম কারচুপি করা সম্ভব। এই ইভিএমগুলি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অ্যান্ড ইলেকট্রনিক্স কর্পোরেশনে কড়া নিরাপত্তায় তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির নেতৃত্বে তা পর্যবেক্ষণ করা হয়েছে।

ফলে কমিশনের দাবি কোনওভাবেই নতুন উচ্চক্ষমতা সম্পন্ন ইভিএমে কারচুপি সম্ভব নয়। ফলে যাঁরা এই অনুষ্ঠানের আয়োজক তাদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া যায় তা কমিশন খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+