Election Commission of India: ছত্তিসগড়-রাজস্থান সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা আজই
Election Commission of India: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। কার্যত ফাইনালের আগে বিজেপির কাছে বড় পরীক্ষা। শুধু তাই নয়, বিরোধীদের কাছে পাঁচ রাজ্য অর্থাৎ মিজোরাম, ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলেঙ্গানার ভোট খুবই গুরুত্বপূর্ণ।
জানা যাচ্ছে, আজ সোমবারই এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নিরঘন্ট প্রকাশ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) । দুপুর ১২ টার সময় দিল্লি আকাশবাণী ভবনে কমিশনের তরফে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। আর সেখানেই এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।

আর এরপরেই মিজোরাম, ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলেঙ্গানায় আদর্শ আচরণ বিধি লাঘু হয়ে যাবে। কমিশন (Election Commission of India) সূত্রে খবর, এই পাঁচ রাজ্যের নির্বাচন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে হতে পারে।
অন্যদিকে ২০১৮ সালের মতোই এবারও রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম এবং তেলেঙ্গানায় একদফায় ভোট হতে পারে। তবে ছত্তিসগড়ে দু'দফায় ভোট ঘষনা নির্বাচন কমিশন করতে পারে বলেও সূত্রে জানা গিয়েছে। যদিও কমিশন কি ঘোষণা করে সেদিকেই নজর সবার।
উল্লেখ্য, ৪০ আসনে মিজোরাম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে। একই ভাবে ছত্তিসগড় বিধানসভায় আসনের সংখ্যা ৯০ টি, মধ্যপ্রদেশ ২৩০, রাজস্থান ২০০ এবং তেলেঙ্গানা বিধানসভায় মোট ১১৯ টি আসন। এই চার রাজ্যেরও বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরেই।
Election Commission of India to hold a press conference in Delhi today. The election schedule of the general election to legislative Assemblies of Mizoram, Chhattisgarh, Madhya Pradesh, Rajasthan and Telangana to be announced. pic.twitter.com/Xni6RJDise
— ANI (@ANI) October 9, 2023
এই পাঁচ রাজ্যের মধ্যে রাজস্থান এবং ছত্তিসগড়ে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশের ক্ষমতায় ব্বিজেপি। তেলেঙ্গানায় KCR এর Bharat Rashtra Samiti ক্ষমতায় রয়েছে। অন্যদিকে মিজোরামের ক্ষমতায় স্থানীয় Mizo National Front (MNF)।
ইতিমধ্যে এই পাঁচ রাজ্যের নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। পাল্টা জায়গা ছাড়তে নারাজ কংগ্রেস সহ বিরোধী দলগুলিও। লোকসভা ভোটের আগে শক্তি প্রদর্শনে শাসক-বিরোধী উভয় দলই।












Click it and Unblock the Notifications