ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট আজ
আজই ঘোষণা করা হবে ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেল ৪টা ৩০মিনিট নাগাদ ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষিত হবে।
আজই ঘোষণা করা হবে ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেল ৪টা ৩০মিনিট নাগাদ ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষিত হবে। এর আগে জানা গিয়েছিলো ঝাড়খন্ড এবং দিল্লির নির্বাচনের দিন একই সঙ্গে ঘোষিত হবে। কিন্তু আজ নির্বাচন কমিশন বিবৃতি দিয়ে শুধুমাত্র ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দিন ঘোষিত হবে বলে জানিয়েছে।

আগামি বছরের ৫ জানুয়ারি মেয়াদ শেষ হচ্ছে বর্তমান সরকারের। ঝাড়খন্ড বিধানসভায় মোট আসন সংখ্যা ৮১। যার মধ্যে গত নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল ৩৭টি আসনে এবং জোটসঙ্গী আজসু বা অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন জয়ী হয়েছিল ৫ আসনে। এদিকে নির্বাচনের আগেই বিরোধীদের পাঁচজন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন।
গত লোকসভা নির্বাচনে রাজ্যের ১৪টি আসনের মধ্যে ১২টি আসনেই জয়ী হয় বিজেপি নেতৃত্বাধীন জোট। লোকসভা ভোটে বিজেপি ঝড়ের সামনে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পাড়েনি কংগ্রেস ও জেএমএম জোট। বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ও ঝাড়খন্ড মুক্তি মোর্চা জোট বেঁধেই লড়াই করবে জানালেও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
অন্যদিকে বিজেপি-আজসু জোটের পক্ষ থেকে এখনও কোন দল কত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তা চূড়ান্ত হয়নি। মুখ্যমন্ত্রী রঘুবর দাস জানিয়েছেন, আসন রফার বিষয়ে দ্রুত ঘোষণা করা হবে।












Click it and Unblock the Notifications