উস্কানিমূলক মন্তব্যের জন্য যোগী আদিত্যনাথকে শোকজ নোটিস পাঠাল নির্বাচন কমিশন

কমিশনের তরফে যে নোটিসটি আদিত্যনাথকে পাঠানো হয়েছে, তাতে জানতে চাওয়া হয়ে যে তিনি যে মন্তব্য করেছেন তারপরেও কেন তাঁর বিরুদ্ধে কমিশন কোনও ব্যবস্থা নেবে না তার কারণ ব্যাখ্যা করুন তিনি। এই নোটিশের লিখিত জবাব তাঁকে আগামীকাল অর্থাৎ ১১ সেপ্টেম্বর সন্ধ্যেবেলার মধ্যেই জানাতে হবে।
রবিবার নয়ডায় আদিত্যনাথ হুঁশিয়ারির ঢংয়ে বলেন, এই রাজ্যে হিন্দুদের অপদস্ত করলে কোনওভাবেই তা বরদাস্ত করা হবে না। পশ্চিম উত্তরপ্রদেশের একাধিক অংশে সাম্প্রদায়িক হাঙ্গামার ঘটনা শোনা গিয়েছে। কিন্তু পূর্ব উত্তরপ্রদেশ সে দিক থেকে অনেক উন্নত। যদি কেউ পূর্ব উত্তরপ্রদেশের দিকে খারাপ নজরে তাকায় তাহলে যেন তার ফলাফলের জন্যও তৈরি থাকেন তারা। একইসঙ্গে তিনি বলেন, উত্তরপ্রদেশে একটি বিশেষ সম্প্রদায়ের জনসংখ্যা দ্রুতগতিতে বেড়ে চলেছে।
আরও পড়ুন : ফের ঘৃণ্য মন্তব্য করে বিপাকে বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ
নির্বাচন কমিশনের মতে, গোরখপুরের এই সাংসদের বিরুদ্ধে মাঝে মধ্যেই ঘৃণ্য মন্তব্য করার অভিযোগ ওঠে। শুধু তাই নয় নির্বাচন পর্যবেক্ষকদের কথায়, বারাবার যোগী আদিত্যনাথ ভারত ভগবান রাম ছাড়া কল্পনা করা যায় না বলেও একটি বিশেষ সম্প্রদায়কে আঘাত করতে চাইছেন। এমনকী বিজেপি প্রার্থীর জন্য ভগবান রামের নাম নিয়ে ভোট চাইছেন বলেও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ভগবানের নাম নিয়ে ভোট চাওয়া মনুষ্য আইনেপ ১২৩(৩) ধারায় দুর্নীতিমূলক অভ্য়াস বলেও গণ্য করা হয়। আগামীকালের মধ্যে আদিত্যনাথ যদি নোটিসের জবাব না দেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications