Lok Sabha Elections 2024: লোকসভার আগে বড় পদক্ষেপ! নাম জড়িয়ে গেল ব্যাঙ্ক এবং পোস্ট অফিসেরও

Lok Sabha Elections 2024: সামনেই লোকসভা নির্বাচন। মনে করা হচ্ছে মার্চের ১৫ তারিখের পরেই সম্ভবত ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন। চলছে জোর প্রস্তুতি। তবে নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে প্রয়োজন আরও সচেতনতা। শুধু তাই নয়, কমিশনের বার্তাও দেশের নতুন এবং পুরানো ভোটারদের কাছে পৌঁছানো প্রয়োজন।

আর তা অনুভব করেই Indian Banks' Association (IBA) এবং পোস্ট অফিসের সঙ্গে চুক্তি করল নির্বাচন কমিশন (Election Commission)। আজ সোমবার সেই চুক্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

Lok Sabha Elections 2024

লোকসভা ভোটের আগে (Lok Sabha Elections 2024) কমিশনের এহেন পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, নির্বাচন কমিশনার (Election Commission) অরুণ গোয়েল সহ একাধিক আধিকারিক। ছিলেন ভারতীয় পোস্ট অফিস এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের আধিকারিকরা। এছাড়াও আরও বেশ কয়েকজকন আধিকারিক উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এই চুক্তির মাধ্যমে ইন্ডিয়ান পোস্ট অফিস এবং Indian Banks' Association (IBA) লোকসভা নির্বাচনকে মাথায় রেখে প্রচার করবে।

বিশেষ করে ভোট নিয়ে ভোটারদের নানা ভাবে সচেতন করবে। কেন ভোটাধিকারক প্রয়োগ প্রয়োজন সে বিষয়েও বিভিন্ন ধরনের কনটেন্ট প্রচার করবে এই দুই সংস্থা। যা খবর, নির্বাচন কমিশনের এই প্রচার অভিযানে ভারতীয় পোস্ট অফিস এবং আইবিএ তাঁদের ওয়েবসাইটকে কাজে লাগাবে। পাশাপাশি সংস্থার বিভিন্ন সোশ্যাল পেজগুলিকেও এই প্রচারের কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। এমনকি দেশজুড়ে ভারতীয় পোস্ট অফিসের যত শাখা আছে সেখানেও কমিশন ভোটাধিকার প্রয়োগ এবং বিভিন্ন প্রচার অভিযান চালাবে। লাগানো হবে ফ্লেক্স।

বলে রাখা প্রয়োজন, ভোটের গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে অনেক সময় কমিশনের তরফে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়। প্রচার গাড়ি থেকে শুরু করে পথ নাটিকার মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে প্রচার চালায় কমিশন। সম্প্রতি শিক্ষা মন্ত্রকের সঙ্গেও চুক্তি করেছে কমিশন। যাতে পড়ুয়াদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ সহ অন্যান্য বিষয়ে প্রচার চালানো সম্ভব হয়।

এবার Indian Banks' Association (IBA) এবং পোস্ট অফিসের সঙ্গে জোট বেঁধে এই কাজ চালানো হবে কমিশনের তরফে। বলে রাখা প্রয়োজন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভোটদানের হার ছিল ৬৭.৪ শতাংশ। এবার সেই হার বাড়তে চায় কমিশন। আর সে বিষয়েই প্রচার চালাতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এহেন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। কমিশনের এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সমস্ত রাজনৈতিক দলই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+