উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন কীভাবে? যে বিষয়গুলিতে নজর কমিশনের
উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন কীভাবে? যে বিষয়গুলিতে নজর কমিশনের
চলতি বছরেই উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তবে যেভাবে করোনার সংক্রমণ ছড়াচ্ছে তাতে ভোট হওয়া নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। যদিও কমিশন যেভাবে এগোচ্ছে তাতে ভোট নির্দিষ্ট সময়েই হবে বলে দাবি। যদিও এখনও সরকারি ভাবে ভোট হওয়া কিংবা না হওয়া নিয়ে কিছুই বলা হয়নি। জাতীয় নির্বাচন কমিশন সুত্রের খবর, পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পর্যবেক্ষণ করেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

আর এই অবস্থাতেই আজ মঙ্গলবার একপ্রস্ত বৈঠক হয় নির্বাচন কমিশনে। কোভিড পরিস্থিতিতে একাধিক বিষয় উঠে আসে ওই বৈঠকে। পাঁচ রাজ্যের ভোট ঘোষণা হওয়ার আগে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে আগামীকাল বুধবারও এই বৈঠক হওয়ার কথা রয়েছে। যেখানে door to door প্রচার, রাজনৈতিক দলগুলির মিটিং-মিছিল নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
তবে এদিন যে বিষয়গুলির উপর আলোচনা হয়েছে সেগুলি হল-
- করোনা পরিস্থিতি বিচার করে কতগুলি পোলিং স্টেশন রাজ্যগুলিতে তৈরি করা যেতে পারে। শেষ কটা বুথ বাড়ানো যেতে পারে তা নিয়ে মঙ্গলবার কমিশনে বিস্তারিত ভাবে আলোচনা হয়।
- নির্বাচনী আধিকারিক এবং কর্মীদের গুরুত্বপূর্ণ কাজ কি হবে তা নিয়েও এদিন আলোচনা হয়।
- ভোটারদের মধ্যে ভ্যাকসিনেশনের সচেতনতামূলক প্রচার চালানো হবে। ভোটিংয়ের নিয়মও এর মাধ্যমে ভোটারদের কাছে তুলে ধরা হবে।
- করোনা পরিস্থিতিতে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে কীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয় এদিন।
- প্রত্যন্ত এলাকা সহ বিভিন্ন এলাকাতে পোলিং স্টেশন থেকে স্ট্রং রুম কীভাবে তা নিয়েও এদিন আলোচনা হয়। শুধু তাই নয় VVPAT নিরাপত্তা এবং অন্যান্য বিষয়গুলিও বৈঠকে যথেষ্ট গুরুত্ব পায়।
- বিভিন্ন রাজনৈতিকদলগুলির তারকা প্রচারকদের প্রটোকল এবং নিয়ম কি হবে তা নিয়ে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, ভট গ্রহন কেন্দ্র থেকে রাজনৈতিকদলগুলির বুথের দূরত্ব কত হবে এবঙ্গ সেই বুথে কতজন থাকতে পারবে সেই সিদ্ধান্তও নেওয়া হয়েছে এদিনের কমিশনের হওয়া বৈঠকে।
- মনোনয়ন দাখিলের সময়ে প্রত্যেক রাজনৈতিকদলের প্রার্থীদের কি নিয়ম মানতে হবে সে বিষয়ে এদিন বিস্তারিত ভাবেই আলোচনা হয়।
- রাজনৈতিকদলগুলির মিটিং-মিছিল এবং তাদের কর্মসূচি নিয়ে কি নিয়ম কিংবা নির্দেশিকা দেওয়া হবে তা নিয়েও আলোচনা হয়।
- বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের Door to Door প্রচারের ক্ষেত্রে মানতে হবে কিচু নিয়ম। তা নিয়েও এদিনের বৈঠকে নিজেদের মধ্যে মত বিনিয়ম করেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।
- রাজনৈতিক দলগুলির সভা কিংবা অন্যান্য ক্ষেত্রে কি কি বিধি নিষেধ থাকবে তা নিয়েও আলোচনা প্রাথমিক সেরে ফেলেছেন আধিকারিকরা।












Click it and Unblock the Notifications