ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই কি একুশের ভোটের নির্ঘণ্ট ঘোষণা? কী জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই কি একুশের ভোটের নির্ঘণ্ট ঘোষণা? কী জানাল নির্বাচন কমিশন

একুশের বিধানসভা ভোটের উত্তাপ বাড়তে শুরু করেছে বাংলায়। এখনও নির্বাচনের দিন ক্ষণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা না হলেও দুই দফায় রাজ্য সফর করে গিয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার। সূত্রের খবর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই নির্বাচন ঘোষণা করবে কমিশন। যদিও এই নিয়ে কমিশনের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে করোনা আবহে এবার একটু আগেই নির্বাচনের দিন ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

ভোট কবে

ভোট কবে

একুশের বিধানসভা ভোটের উত্তাপ চড়তে শুরু করেছে গোটা রাজ্যে। তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি দুই পক্ষই প্রচারে শান দিচ্ছে। পিছিয়ে নেই বাম-কংগ্রেস। এমনকী মিমি ঝাঁপিয়ে পড়েছে বাংলার ভোটের প্রস্তুতিতে। এই নিয়ে চড়ছে রাজনৈতিক চাপান উতোর। কিন্তু ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে এপ্রিল থেকে মে মাসের মধ্যেই রাজ্যে ভোট করানো হবে।

 কবে নির্ঘণ্ট ঘোষণা

কবে নির্ঘণ্ট ঘোষণা

সূত্রের খবর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। মনে করা হচ্ছে ৫ মে-র আগে রাজ্যে ভোট মিটিয়ে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। করোনা আবহে ৬ থেকে ৭ দফায় নির্বাচন করানোর পরিকল্পনায় রয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ২ দফায় রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখে গিয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার। তিনি দুই দফায় রাজ্যের সব রাজনৈতিক দল ও জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। তার আগাম বার্তা আগেই জেলা শাসক ও পুলিশ সুপারদের দিয়ে রেখেছেন ডেপুটি নির্বাচন কমিশনার।

 রাজ্যের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক

রাজ্যের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক

২৩ জানুয়ারি রাজ্যের নির্বাচনী আধিকারীক ও রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করার কথা দিল্লি নির্বাচন কমিশনের। সূত্রের খবর এপ্রিলের ৪ তারিখ থেকে মে মাসের ৫ তারিখ পর্যন্ত ভোট করানোর কথা ভাবা হচ্ছে। ৬ দফায় ভোট করানোর কথা ভাবছে কমিশন। তবে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। করোনার কারণে এবার বুথের সংখ্যাও বাড়ানো হবে। ১ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বুথের সংখ্যা।

বিহার মডেলে ভোট

বিহার মডেলে ভোট

করোনা আবহে বিহারে যেমন ভোট করানো হয়েছিল। সেরকম ভাবেই রাজ্যে ভোট করানোর কথা ভাবছে নির্বাচন কমিশন। সেকথা মাথায় রেখেই বুথ গুলিতে করোনা নিরাপত্তা বজায় থাকবে। স্যানিটাইজেশন থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতেই বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম সংখ্যক ভোটার নিয়ে এক একটি বুথে ভোট করানো হচ্ছে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+