আর মাত্র মাস দেড়েক, লোকসভার নির্ঘণ্ট ঘোষণার! একইসঙ্গে পাঁচ রাজ্যের নির্বাচনও
লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এখন স্রেফ আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। কবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে, তার আভাস মিলল শুক্রবার।
লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এখন স্রেফ আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। কবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে, তার আভাস মিলল শুক্রবার। সংবাদসংস্থা সূত্রে খবর, মার্চ মাসের প্রথম সপ্তাহেই হতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা। একই সঙ্গে হাতে পারেন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনও।

এবার লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ৩ জুন। তার আগেই লোকসভা নির্বাচন সেরে ফেলতে হবে। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ শুরু করে দিয়েছে। কবে নির্ঘণ্ট প্রকাশ করা হবে, কটি পর্যায়ে ভোট হবে, কোন রাজ্যের ভোট কবে, তা নিয়ে কাটা-ছেঁড়া শুরু হয়েছে। নির্বাচন কমিশন আভাস দিয়েছে, মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সবকিছু।
২০১৪ সালে মোট ৯ দফায় ভোট হয়েছিল। তার আগে ২০০৯-এ ভোট হয়েছিল পাঁচ দফায়। আর ২০০৪-এ ভোট হয়েছিল চার দফায়। এবার ক-দফায় ভোট হয়, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। সংবাদসংস্থা সূত্রে খবর, এবার ৬ থেকে ৭ দফায় ভোট হতে পারে।
একইসঙ্গে আভাস মিলেছে, লোকসভা ভোটের সঙ্গেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট হতে পারে। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম, অরুণাচল প্রদেশের সঙ্গে জম্মু-কাশ্মীরেরও বিধানসভা নির্বাচন হতে পারে। গত নভেম্বরে জম্মু-কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়া হয়েছিল। তারপর ছ-মাসের মধ্যে ভোট করতে হয়। সেই হিসেবেই একসঙ্গে ভোট হওয়ার সম্ভাবনাই প্রবল।












Click it and Unblock the Notifications