Maniktala By Election: যে কোনও সময় মানিকতলায় উপ-নির্বাচনের দিন ঘোষণা! বড় পদক্ষেপ কমিশনের
Maniktala By Election: লোকসভা নির্বাচন প্রক্রিয়া কার্যত শেষের মুখে! রাত পোহালেই ফলাফল। মোদী নাকি রাহুল, বাংলায় কি হবে ফলাফল? গোটা দেশের নজর। আর এর মধ্যেই আরও এক কেন্দ্রে উপ নির্বাচনের সম্ভাবনা। যে কোনও মুহূর্তে মানিকতলা বিধানসভায় (Maniktala Assembly constituency) উপ নির্বাচনের দিন ঘোষণা হতে পারে।
সুপ্রিম কোর্টে সম্প্রতি উপনির্বাচনের সম্ভাব্য তারিখ এবং সংশ্লিষ্ট সূচি জমা দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। একেবারে মুখবন্ধ একটি খামে তা জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আর এরপরেই দিন ঘোষণা (Maniktala By Election) নিয়ে যাবতীয় জল্পনা তৈরি হয়েছে।

মনে করা হচ্ছে, এই বিষয়ে সুপ্রিম কোর্টের সবুজ সঙ্কেত পাওয়ার অপেক্ষা নির্বাচন কমিশনের (Election Commission of India)। মানিকতলায় জয়ের পরেই ২০২২ সালে প্রয়াত হন ওই কেন্দ্রের তৃণমূল বিধায়ক সাধন পান্ডে (Sadhan Pande)। এরপর থেকেই ওই কেন্দ্রে বিধায়ক শূন্য। কিন্তু আইন অনুযায়ী, কোনও বিধানসভায় বিধায়ক শূন্য থাকলে সেখানে ছয় মাসের মধ্যে উপ নির্বাচন করাতে হয়। কিন্তু আইনি জটিলতায় তা হয়নি।
মানিকতলা বিধানসভা নির্বাচনের (Maniktala By Election) পর ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। সাধন পান্ডের বিরুদ্ধে তাঁকে প্রার্থী করে বিজেপি। কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরে মামলা ঝুলে ছিল। সম্প্রতি সেই মামলা তুলে নেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। সুপ্রিম কোর্টে র ধমক খেয়ে কলকাতা হাইকোর্ট থেকে মামলা তোলেন বিজেপি নেতা। এরপরেই মানিকতলায় উপ নির্বাচন নিয়ে আশার আলো তৈরি হয়েছে।
উত্তর কলকাতা লোকসভার মধ্যে মানিকতলা বিধানসভা কেন্দ্র (Maniktala By Election)। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে এটি একটা। একটা বড় অংশের মানুষ এই বিধানসভা এলাকায় বস্তিতে বসবাস করেন। দীর্ঘদিন মানিকতলা মানে বাম দুর্গ। সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী এই কেন্দ্রের বিধায়ক হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। এরপর রূপা বাগচী।
যদিও ২০১১ সালের পরে পরিবরতন ঝড়ে কাজত মুথ থুবড়ে পড়ে বামদুর্গ। বিপুল ভোটে জয় পান সাধন পাণ্ডে। এরপর থেকে লাগাতার তিনিই জিতে আসছেন। কিন্তু ২০২২ সালে হঠাত করেই অসুস্থ হন এবং প্রয়াত হন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications