বিজেপির শক্ত ঘাঁটি গুজরাতে হাই ভোল্টেজ নির্বাচন! দুপুরে নির্বাচনের সূচি ঘোষণা নির্বাচন কমিশনের

ডিসেস্বরে হতে চলেছে গুজরাতের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। সেখানে দুদশকের ওপরে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবারও লড়াইয়ে তারা। রয়েছে নানা চ্যালেঞ্জ। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি তিনদিনের সফর করেন। তারপর বৃহ

ডিসেস্বরে হতে চলেছে গুজরাতের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। সেখানে দুদশকের ওপরে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবারও লড়াইয়ে তারা। রয়েছে নানা চ্যালেঞ্জ। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি তিনদিনের সফর করেন। তারপর বৃহস্পতিবার দুপুরে নির্বাচনের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন।

দুপুর ১২ টায় সূচি ঘোষণার সম্ভাবনা

দুপুর ১২ টায় সূচি ঘোষণার সম্ভাবনা

এদিন দুপুর বারোটায় গুজরাত নির্বাচনের সূচি ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এব্যাপারে অল ইন্ডিয়া রেডিও কমপ্লেক্স অডিটোরিয়ামে সাংবাদিক সম্মেলনের প্রস্তুতি চলেছে। নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে গুজরাতে আদর্শ আরচণ বিধি কার্যকর হওয়া শুরু হয়ে যাবে।

ফল ঘোষণা হতে পারে ৮ ডিসেম্বর

ফল ঘোষণা হতে পারে ৮ ডিসেম্বর

ধরে নেওয়া হচ্ছে ৮ ডিসেম্বরের আগেই গুজরাতে বিধানসভা নির্বাচন হবে। ৮ নভেম্বর গণনার সম্ভাবনা রয়েছে। কেননা এইমাসের ১২ তারিখে হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন হলেও, তার গণনা করা হবে ৮ ডিসেম্বর। গত মাসের ১৪ অক্টোবর হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করা হলেও গুজরাতের ক্ষেত্রে করা হয়নি। যা নিয়ে তখনই জল্পনা তৈরি হয়। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সেই সময় বলেছিলেন, তারা আপাতত গুজরাতের নির্বাচনের তারিখ ঘোষণা স্থগিত রাখার ক্ষেত্রে অতীতের নজির অনুসরণ করছেন।
প্রসঙ্গত গত ১৯৯৮, ২০০৭ এূং ২০১২ সালে গুজরাত ও হিমাচল প্রদেশের নির্বাচন একইসঙ্গে ঘোষণা করা হয়েছিল কিন্তু ২০০২-০৩ সালে তা আলাদা করে হয়েছিল।

প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি

প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি

ডিসেম্বরে ভোট হতে পারে ধরে নিয়ে অনেক আগে থেকেই গুজরাতের নির্বাচনী প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলি। যেখানে ক্ষমতা ধরে রাখার প্রস্তুতি নিয়ে বিজেপি প্রচার শুরু করেছে এবং প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের রাজ্য সফর করছেন, সেই পরিস্থিতিতে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং দলের সিনিয়র নেতারা বারে বারে গুজরাত সফর করছেন। পিছিয়ে নেই কংগ্রেসও।

গুজরাত বিধানসভায় আসন ও গতবারের ফলাফল

গুজরাত বিধানসভায় আসন ও গতবারের ফলাফল

গুজরাত বিধানসভায় ১৮২ টি আসন রয়েছে। এর মধ্যে ১৩ টি তফশিলি জাতি এবং ২৭ টি তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। ২০১৭ সালের নির্বাচনে বিজেপি তার মধ্যে ৯৯ টি আসনে জয়লাভ করে। কংগ্রেস পায় ৭৭ টি আসন। এছাড়াও অন্যরা পেয়েছিল ৬ টি আসন। বর্তমানে গুজরাতে ভোটার সংখ্যা ৪ কোটি ৩৫ লক্ষ ৪৬ হাজার। ২০১৭-র নির্বাচনে ভোটদানের হার ছিল ৬৯.০১ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+