সুপ্রিম কোর্টেও মুখ পুড়ল কমিশনের, মাদ্রাজ হাইকোর্টের রায়ের পক্ষেই সওয়াল শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টেও মুখ পুড়ল কমিশনের, মাদ্রাজ হাইকোর্টের রায়ের পক্ষেই সওয়াল শীর্ষ আদালতের

মাদ্রাজ হাইকোর্টের রায় নিয়ে এবার সুপ্রিম কোর্টেও মুখ পুড়ল নির্বাচন কমিশনের। এদিকে এর আগে দেশে দ্বিতীয় পর্বের করোনা বিপর্যয়ের জন্য সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিরা। এমনকী কমিশনের আধিকারিকদের খুনির সঙ্গেও তুলনা করেন বিচারপতিরা। পরবর্তীতে যা নিয়ে বিস্তর চাপানৌতর হয়। এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে বিষেষ সুবিধা করতে পারল না কমিশন। সেখানেও বিচারপতিদের তিরষ্কারের মুখে পড়তে হলো।

সুপ্রিম কোর্টেও মুখ পুড়ল কমিশনের, মাদ্রাজ হাইকোর্টের রায়ের পক্ষেই সওয়াল শীর্ষ আদালতের

এদিন এই প্রসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, হাইকোর্টের সমালোচনাকে ডাক্তারের কড়া ওষুধ হিসেবে দেখা উচিত। কারণ সকলেই জানেন ভালোর জন্যই ওষুধ দেওয়া হয়। যা নিয়ে প্রবল আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। প্রসঙ্গত উল্লেখ্য, দেশের করোনার পরিস্থিতির অবনতির জন্য নির্বাচনের কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত বলে ২৬ এপ্রিল ক্ষোভ প্রকাশ করেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দোপাধ্যায়।

এমনকী করোনা রুখতে দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ২ রা ভোট গণনা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয় হাইকোর্টের তরফে। মাদ্রাজ হাইকোর্টের এই সমালোচনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু সেখানেও তাদের মুখ পুড়ল। অন্যদিকে বেকায়দায় পড়ে ভাবমূর্তি বাঁচাতে এর আগে আদালতে পিটিশন দাখিল করে কমিশন। আদালতের মৌখিক সওয়াল জবাব মিডিয়াতে প্রকাশ বন্ধের দাবি তোলা হয়। এদিন তা নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কমিশনকে বলেন, সংবাদমাধ্যমকে রোখা সম্ভব নয়। তবে আদালতের সওয়াল-জবাব পর্বের সম্পূর্ণ তথ্য প্রকাশ হওয়া উচিত বলেও এদিন জানায় শীর্ষ আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+