লড়াই এবার 'সেলাই মেশিন' আর 'হেলিকপ্টারের', নতুন দলের প্রতীক পেলেন চিরাগ পাসোয়ান
লড়াই এবার 'সেলাই মেশিন' আর 'হেলিকপ্টারের', নতুন দলের প্রতীক পেলেন চিরাগ পাসোয়ান
বিহারের বিধানসভা নির্বাচনে দলাদলিতে যাকে বলে অস্তিত্বহীন হয়ে পড়েছিলেন রাম বিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান। বিজেপিও কাছে টেনে নেয়নি আবার নিজের দল থেকেই তাঁকে বহিস্কার করা হয়েছিল। সেই চিরাগ পাসোয়ান নিজের দল তৈরি করেছেন। সেই দলের প্রতীক এতদিনে পেলেন তিনি।

নিজের দলের নাম লোক জনশক্তি পার্টি(রাম বিলাস পাসোয়ান) রেখেছেন চিরাগ। নির্বাচন কমিশন তাঁর দলের প্রতীক দিয়েছেন হেলিকপ্টার। অন্যদিকে পশুপতি পারসের দল রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির প্রতীকের নাম দিয়েছেন সেলাই মেশিন। বিহার বিধানসভা নির্বাচনের পর নির্বাচন কমিশন দলের দুই গোষ্ঠীকেই লোক জনশক্তি পার্টির আসল প্রতীক বাংলো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল।
৩০ অক্টোবর বিহারে বিধানসভা উপনির্বাচন রয়েছে দুটি কেন্দ্রে। তার আগেই প্রতীক পেয়ে যাওয়ায় দুই পক্ষেরই সুবিধা হবে। নতুন করে দল গড়ে তোলার বিষয়ে উৎসাহ প্রকাশ করেছেন রাম বিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান। রাম বিলাস পাসোয়ানের মৃত্যুর পরেই দলে তীব্র সংকট তৈরি হয়েছিল। লোকজনশক্তি পার্টি পাঁচ সাংসদ চিরাগের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং রাতারাতি পশুপতি পারসকে সভাপতি নির্বাচিত করেছিলেন। তারপরেই কার্যত কোণঠাসা হয়ে পড়েন চিরাগ পাসোয়ান। বিজেপিও তাঁকে তেমন গুরুত্ব দিতে নারাজ ছিল।
প্রসঙ্গত উল্লেখ্য রাম বিলাস পাসোয়ান কিন্তু মোদীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী ছিলেন। রাম বিলাস পাসোয়ানের সময়ই এক দেশ এক রেশন কার্ড প্রক্রিয়া চালু করার তোরজোর শুরু হয়। তিনিই প্রথম ঘোষণা করেছিলেন ২০২০ সালের মধ্যে গোটা দেশে এক দেশ এক রেশন কার্ড চালু হয়ে যাবে। তারপরেই ডিজিটাল রেশন কার্ড চালু হয় গোটা দেশে। পরিযায়ী শ্রমিকরা যাতে সব জায়গা থেকে ডিজিটাল রেশন কার্ড সংগ্রহ করতে পারে তার জন্য এই উদ্যোগ নিয়েছিলেন রাম বিলাস পাসোয়ান। বরাবরই শ্রমিকদের কথা ভাবতেন তিনি। কারণ তিনি নিজে শ্রমিক নেতা ছিলেন। তাঁর মৃত্যুর পর স্বাভাবিক ভাবেই চরম সংকট তৈরি হয় দলে। চিরাগ পাসোয়ানকে কোনও ভাবেই নেতা মেনে নিতে রাজি হচ্ছিলেন না কেউ।
-
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?











Click it and Unblock the Notifications