Delimitation-এর কাজ শেষ হলেই জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের ইঙ্গিত কমিশনের
আগামী ৬-ই মে'র মধ্যেই Delimitation সম্পূর্ণ শেষ হয়ে যাবে জম্মু-কাশ্মীরে। এমনটাই জানিয়েছেন Chief Election Commissioner সুশীল চন্দ্রা। আর এই সমীক্ষা চালানোর পরেই বিধানসভা নির্বাচন করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ই
আগামী ৬-ই মে'র মধ্যেই Delimitation সম্পূর্ণ শেষ হয়ে যাবে জম্মু-কাশ্মীরে। এমনটাই জানিয়েছেন Chief Election Commissioner সুশীল চন্দ্রা। আর এই সমীক্ষা চালানোর পরেই বিধানসভা নির্বাচন করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত তাঁর।

তবে এই কাজ সম্পন্ন হলে চূড়ান্ত রিপোর্ট গ্যাজেট অফ ইন্ডিয়া এবং জম্মু-কাশ্মীরে প্রকাশিত করার সিদ্ধান্ত কমিশনের। যেখানে মানুষ তাঁদের আপত্তির কথা জানাতে পারবেন। আর এরপরেই Delimitation কমিশন সাধারণ মানুষের কথা শুনতে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে যাবে বলেও ঠিক রয়েছে। আর সেই সফর মার্চ মাসের ২৮ এবং ২৯ তারিখ হবে বলেও প্রকাশিত খবরে জানানো হয়েছে।
জম্মু-কাশ্মীরে আর্টিকাল ৩৭০ তুলে নিয়েছে মোদী সরকার। আর এরপর থেকেই একাধিক বিতর্ক সামনে এসেছে। একাংশের মতে মোদী সরকারের এই সিদ্ধান্তের ফলে জম্মু-কাশ্মীরের ভালো হয়েছে। এমনকি সন্ত্রাসবাদ কমে গিয়েছে বলেই দাবি। কিন্তু অপর অংশ তা মানতে নারাজ। মোদী সরকারের এহেন সিদ্ধান্তের ফলে জম্মু-কাশ্মীর অনেকটাই পিছিয়ে পড়েছে। এই অবস্থায় সে রাজ্যে বিধানসভা ভোট করানোর ইঙ্গিত দেওয়া হয়েছে মোদী সরকারের তরফে। তবে তা কবে সে বিষয়ে স্পষ্ট নয়।
আর এহেন বিতর্কের মধ্যে কমিশনের Delimitation-এর কাজ সম্পূর্ণ হওয়ার দিকেই তাকিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলি। বলে রাখা প্রয়োজন Delimitation-কমিশনকে জম্মু এবং কাশ্মীরের বিধানসভা এবং সংসদীয় এলাকার সীমানা নতুন করে তৈরি করার কাজ দেওয়া হয়েছে।
এই অবস্থায় মুখ্য নির্বাচনি আধিকারিক সুশীল চন্দ্রা জানিয়েছেন, জন প্রতিনিধিদের কথা এক্ষেত্রে শোনা হবে। আর এরপরেই কমিশন তাঁদের আপত্তির বিষয়ে বিস্তারিত ভাবে কাজ করবে। আর তা মে মাসের ছয় তারিখের মধ্যেই Delimitation-এর কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে বলেই জানানো হয়েছে কমিশনের তরফে।
শুধু তাই নয়, Delimitation-এর কাজ শেষ হয়ে যাওয়ার পরেই বিধানসভা নির্বাচনের বিষয়ে সমীক্ষা চালানো হবে বলেও জানানো হয়েছে। যদি সব দিক থেকেই পরিস্থিতি ঠিক থাকে তাহলে খুব শিঘ্রই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের সঠিক সময় ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে Chief Election Commissioner সুশীল চন্দ্রা-র তরফে।












Click it and Unblock the Notifications