Lok Sabha Election 2024: প্রখর রোদে ভোট দিতে যাবেন? জেনে নিন কমিশনের নয়া নির্দেশিকা

Lok Sabha Election 2024: নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। সাত দফায় নির্বাচন হবে। বাংলা সহ দেশের একাধিক রাজ্যেই ভোট হবে এই সাত দফায়। আর সেই ভোট পর্ব শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকে। সাত অর্থাৎ অন্তিম দফা আগামী ১লা জুন। ভোটের ফলাফল ঘোষণা হবে ৪ জুন। প্রায় দেড় মাস ধরে চলবে ভোট প্রক্রিয়া।

ইতিমধ্যে বাংলা সহ দেশের একাধিক রাজ্যে এবার রেকর্ড গরম পড়বে বলে ইতিমধ্যে পূর্বাভাসে জানানো হয়েছে মৌসম ভবনের তরফে। যখন এই ভোট চলবে সেই সময় একেবারে ভরা গ্রীষ্ম! প্রচার তো দূর, ভোট দিতে মানুষ যাবেন কিনা তা নিয়ে বহু রাজনৈতিক দলই সংশয় প্রকাশ করতে শুরু করেছে। এই অবস্থায় দফা কমানোর দাবিও উঠছে। গরমের কথা ভেবে বাংলায় যাতে ভোটের (Lok Sabha Election 2024) দফা কমানোর কথা বলা হয়েছে শাসকদল তৃণমূলের তরফে।

Lok Sabha Election 2024

  • Lok Sabha Election 2024: ভোটের লাইনে দাঁড়ানোর সময়...

যদিও তা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে। সাত দফায় কেন ভোট দেশে তা ইতিমধ্যেই স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। যদিও ভোটগ্রহণের দিন তাপমাত্রা বৃদ্ধি কিংবা অতিরিক্ত গরমে ভোটারদের জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত রাখতে নির্দেশ নির্বাচন কমিশনের। কি কি ব্যবস্থা করতে হবে সেই সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হয়েছে। আর তা হল-

১) ভোটকেন্দ্র নিচু তলায় করতে হবে।

২) কোনও ভোটারকে ২ কিলোমিটারের বেশি ভোট দিতে যেতে হবে না। একমাত্র পাহাড়ি এলাকার ক্ষেত্রে এই দূরত্ব একটু বেশি হতে পারে।

৩) প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত পানীয় জলের বন্দোবস্ত করতে হবে। জল খাওয়ার জন্য রাখতে হবে গ্লাস।

৪) ভোটগ্রহণ কেন্দ্রে পোলিং এজেন্টদের জন্য টেবিল, চেয়ার ও বেঞ্চ রাখতে হবে। বসার ব্যবস্থা করতে হবে প্রতিবন্ধী, অন্তঃস্বত্ত্বা ও প্রবীণ ভোটারদের জন্য

৫) ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের জন্য মাথার উপর আচ্ছাদন তৈরি করতে হবে।

৬) অনেক মা শিশুদের নিয়ে ভোট দিতে যান। ওই শিশুদের দেখভালের জন্য প্রতি ভোট কেন্দ্রে এক জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।

প্রখর গরমে ভোটের লাইনে অনেক সময় অসুস্থ হয়ে পড়েন ভোটাররা। এমনকি সানস্ট্রোন হওয়ার আশঙ্কা থাকে। এমন যদি হয় সেক্ষেত্রে কি করনীয় তাও এদিন পরামর্শে জানিয়েছে কমিশন। আর তা হল ঠান্ডা জায়গায় ওই ব্যক্তিকে শুইয়ে দিতে হবে। মাথায় জল ঢালতে হবে। ওই ব্যক্তির ঘর্মাক্ত জামাকাপড় পরিষ্কার করতে হবে।

এমনকি ওআরএস বা ওই ধরনের কোনও পানীয় খাওয়াতে হবে। এরপরেও যদি পরিস্থিতি আশঙ্কাজনক হলে অবিলম্বে হাসপাতালে ভর্তি করাতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+