বদলে গেল SIR খসড়া তালিকা প্রকাশের দিনক্ষণ! মেয়াদ বাড়াল নির্বাচন কমিশন, কতদিন? জানুন
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর-এর মেয়াদ বাড়াল নির্বাচন কমিশন। পিছিয়ে গেল চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশের দিন। আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল। সেই ডেডলাইন মেনেই কাজ করছিলেন বিএলও-রা। কিন্তু আজ কমিশনের তরফে জানানো হয়েছে যে, এই ৯ ডিসেম্বরের তারিখটি পরিবর্তিত হয়ে ১৬ ডিসেম্বর করা হল অর্থাৎ এনুমারেশন ফর্ম জমা নেওয়ার সময় সাতদিন পিছিয়ে দেওয়া হল।

রাজ্যে জোরকদমে চলছে ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR)। পশ্চিমবঙ্গ সহ আরও ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR)-এর প্রক্রিয়া চলছে। এই এসআইআর (SIR)-এর কাজের প্রচণ্ড চাপ সহ্য করতে হচ্ছে বিএলও-দের। কেউ অসুস্থ হয়ে পড়ছেন, কেউ কেউ আবার আতঙ্কে আত্মহত্যা করছেন। স্কুলের কাজ সামলে তারপর এত কাজ কীভাবে করা সম্ভব হবে তা নিয়ে তাঁরা বারবার প্রশ্ন তুলেছেন। এরইমধ্যে একদিন আগেই সিইও দফতরে বিএলও-রা বিক্ষোভে নেমেছিল। প্রতিবাদীরা সেই বিক্ষোভে মুর্শিদাবাদের মৃত বিএলও-দের পরিবারের সদস্যদেরও সঙ্গে নিয়ে গিয়েছিল। আর সেই বিক্ষোভের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নির্বাচন কমিশন ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পরিবর্তন করে নতুন দিনক্ষণ জানিয়ে দিল। ৯ ডিসেম্বরের তারিখটি পরিবর্তিত হয়ে ১৬ ডিসেম্বর করা হল।
এখানেই শেষ নয় পিছিয়ে গেল চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও। চূড়ান্ত তালিকা প্রকাশের দিন হিসেবে ৭ ফেব্রুয়ারি দিনটি বদলে ১৪ ফেব্রুয়ারি করল নির্বাচন কমিশন। তবে শুধু বাংলাতাই নয়, বাকি আরও ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই পরিবর্তিত সময়েই প্রকাশিত হবে খসড়া তালিকা ও চূড়ান্ত তালিকাটি।












Click it and Unblock the Notifications