উত্তরপ্রদেশে ইভিএম কারচুপি নিয়ে বিরোধীদের অভিযোগকে 'ছেঁদো' বলে কটাক্ষ কমিশনের
কোনও নিরাপত্তা ছাড়াই উত্তরপ্রদেশে ইভিএম মেশিন এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।
কোনও নিরাপত্তা ছাড়াই উত্তরপ্রদেশে ইভিএম মেশিন এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে ইভিএম কারচুপির সুযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছিল। যে অভিযোগকে ছেঁদো বলে কটাক্ষ করেছে কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রোটোকল মেনে ও নিরাপত্তা ব্যবস্থা সঠিক রেখেই ইভিএম এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

মোট চার জায়গা থেকে অভিযোগ
মোট চারটি জায়গায় নিরাপত্তা ছাড়া ইভিএম নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যার জবাব দিয়েছে কমিশন। জানিয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা ও প্রোটোকল মেনেই ইভিএম স্থানান্তরিত করা হয়েছে।

সবকিছুর ভিডিওগ্রাফি
ইভিএম ও ভিভিপ্যাট ভিডিওগ্রাফি করে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে সিল করা হয়েছে। সবকিছু সিসিটিভির নিরাপত্তার অধীনে রয়েছে।

কারচুপি হয়নি
উত্তরপ্রদেশে বারবার করে সপা-বসপা ইভিএম নিয়ে নানা অভিযোগ করেছে। তবে ইভিএম কারচুপি যে হয়নি তা কমিশন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে।












Click it and Unblock the Notifications