লোকসভা নির্বাচনের দিন ঘোষণা আজই! ক’দফায়, কোন রাজ্যে কবে ভোট জল্পনা তুঙ্গে

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যেতে পারে আজ, রবিবারই। নির্বাচন কমিশন জরুরি বৈঠকে বসেছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, এদিন বিকেল পাঁচটায় তাঁরা সাংবাদিক সম্মেলন করবে।

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যেতে পারে আজ, রবিবারই। নির্বাচন কমিশন জরুরি বৈঠকে বসেছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, এদিন বিকেল পাঁচটায় তাঁরা সাংবাদিক সম্মেলন করবে। তার জেরেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে। তা নিয়ে শুরু হয়েছে জল্পনাও।

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা আজই! ক’দফায়, কোন রাজ্যে কবে ভোট জল্পনা তুঙ্গে

১১ মার্চ লোকসভা নির্বাচনের দিন ঘোষণার কথা ছিল। কিন্তু রবিবার বিজ্ঞান ভবনে নির্বাচন কমিশন জরুরি বৈঠকে বসে। ফলে একদিন আগেই নির্বাচনের দিন ঘোষণা হয়ে যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে কমিশন সূত্রে। গোটা দেশ এখন এই বৈঠকের দিকে তাকিয়ে।

সব ঠিকঠাক চললে এদিন বিকেলেই নির্বাচনের দিন ঘোষণা হয়ে যেতে পারে। উল্লেখ্য, ২০১৪ সালে লোকসভার দিন ঘোষণা হয়েছিল ৫ মার্চ। সেই নিরিখে এবার ইতিমধ্যেই পাঁচদিন বিলম্ব হয়ে গিয়েছে। যদিও নির্বাচন কমিশম মনে করছে, তাঁদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে। লোকসভা নির্বাচন কত দফায় হয়, কোন রাজ্যে কবে ভোট হয়, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী।

এদিন একইসঙ্গে পাঁচটি রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। নির্বাচন কমিশন তা নিয়ে বৈঠকে ব্যস্ত। জম্মু-কাশ্মীরেরও ভোট একইসঙ্গে হওয়ার কথা। ভূ-স্বর্গের এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন চলছে। এ রাজ্যে বর্তমানে নির্বাচন করার মতো পরিস্থিতি রয়েছে কি না, খতিয়ে দেখেই দিন ঘোষণা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+