গৃহহীন ভোটারদের ভোটদানে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের! জারি নির্দেশিকা

লোকসভা নির্বাচনের জন্য সাত দফা তারিখ ঘোষণা হয়েছিল আগেই। বুধবার প্রথম দফার নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। সারা দেশ জুড়েই বিভিন্ন রাজনৈতিক দল প্রচার শুরু করে দিয়েছে। তবে প্রত্যেকটি নির্বাচনে অনেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন না, তাঁদের মধ্যে কেউ কেউ চেষ্টা করেও পারে না।

এব্যাপারের নির্বাচন কমিশনের লক্ষ্য হল গৃহহীন ভোটাররা। এইসব মানুষের প্রত্যেকটি নির্বাচনেই ভোটাধিকার প্রয়োগ নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েন। এই সমস্যার মোকাবিলা করতে সমাধান সূত্র বের করেছে নির্বাচন কমিশন। ফলে প্রত্যেক যোগ্য ব্যক্তি তাঁদের সুবিধা মতো ভোট দিতে পারবেন, এমনটাই দাবি নির্বাচন কমিশনের।

homeless voter

এই প্রক্রিয়া শুরু করতে হবে ফর্ম সিক্সের মাধ্যমে করা আবেদনে। যা সাধারণভাবে নতুন ভোটারদের নথিভুক্ত করতে ব্যবহার করা হয়। সেখানে আবাসিক প্রমাণ ছাড়া গৃহহীন ব্যক্তিরাও তাঁদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করতে পারবেন। এক্ষেত্রে বুথ লেভেল অফিসার আবেদনকারী ভোটারদের আবাসিক অবস্থা নিশ্চিত করতে উল্লিখিত ঠিকানায় রাতে গিয়ে যাচাইকরণ প্রক্রিয়া পরিচালনা করবেন। এই পদক্ষেপে বসবাসের তথ্য প্রমাণের জন্য কিছুই লাগবে না। নির্বাচন কমিশন দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে।

এখানে উল্লেখ করা প্রয়োজন নির্বাচন কমিশনের দেওয়া ফর্ম সিক্স ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা ছাড়াও বাসস্থানের ঠিকানা পরিবর্তন হলে তার আপডেট করতেও ব্যবহার করা হয়। এই ফর্ম পূরণ করে জমা দেওয়া যেতে পারে। তা ছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনেও করা যেতে পারে।

এক্ষেত্রে আবেদনকারীর নাম., বয়স, জম্ম তারিখ, ঠিকানা, যোগাযোগের নম্বর, পরিচয় পত্র ও ঠিকানা প্রমাণের নথি স্ক্যান করে আপলোড করে প্রয়োজনীয় বিবরণ দিতে হবে। একবার আবেদন জমা দিলে, ভোটার আইডি কী অবস্থায় রয়েছে, তা জানতে ইমেলে ট্র্যাকিং লিঙ্ক পাওয়া যাবে। সাধারণভাবে, ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণ সম্পূর্ণ করে ভোটার আইডি কার্ড দিতে ত্রিশ দিন সময় লাগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+