বঙ্গের ভোট থেকে বড় শিক্ষা! ১৫ জানুয়ারি পর্যন্ত সব মিটিং মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের
বঙ্গের ভোট থেকে বড় শিক্ষা! ১৫ জানুয়ারি পর্যন্ত সব মিিটং মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর করোনার যে বিপুল সেকেন্ড ওয়েভ শুরু হয়েছিল তার থেকে শিক্ষা নিেয়ই ১৫ জানুয়ারি পর্যন্ত ৫ রাজ্যের বিধানসভা ভোটের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। কারণ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে মিটিং মিছিলে ছাড় দেওয়ায় প্রবল করোনা সংক্রমণ শুরু হয়ে গিয়েছিল গোটা দেশেষ হাজার হাজার মানুষ করোনা সংক্রমণে মারা গিয়েছিলে। যার জন্য নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল।

মিটিং মিছিলে নিষেধাজ্ঞা জাির
৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করলেও নির্বাচন কমিশন এবার করোনা বিধি নিয়ে কড়া। ৫ রাজ্যের বিধানসভা ভোটের মিটিং মিছিলে ১৫ জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারপরেই সব রাজনৈতিক দল ভার্চুয়াল প্রচারে জোর দিয়েছেন। মিটিং মিছিলে নিষেধাজ্ঞা জাির করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটের জন্য যেন ফের কোনও ওয়েভ হয়েছে বলে কমিশনকে দায়ি করা না হয়। সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিেয়ছে নির্বাচন কমিশন।

সেকেন্ড ওয়েভের ধাক্কা
করোনা সংক্রমণের প্রথম ধাক্কার পরেই ৫ রাজ্যের বিধানসভা ভোট হয়েছিল। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পণ্ডিচেরী, অসমে ভোট হয়। সেই ৫ রাজ্যের ভোটের প্রচারে কোনও রকম বিধিনিষেধ আরোপ করা হয়নি। সব রাজনৈতিক দল জমায়েত করে মিটিং মিছিল করেছে। জনসমাবেশ করে শক্তিপ্রদর্শন করেছিল। পশ্চিমবঙ্গের ভোটের দিকেই গোটা দেশের নজর ছিল। দিল্লি থেক প্রায়ই রাজনৈতিক নেতারা পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এসেছিলেন। তারপরেই মে মাস থেকে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নেয় গোটা দেশে। হাজার হাজার মানুষ করোনা ভাইরাসের সংক্রমণে মারা যান।

কাঠগড়ায় নির্বাচন কমিশন
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ গোটা দেশে আছড়ে পড়েছিল নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হীনতার জন্যই। এই নিয়ে সরব হয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। নির্বাচন কমিশনকে রীতি মত হত্যাকারী বলে তীব্র আক্রমণ শানিয়েছিল আদালত। কমিশন কেন করোনা সংক্রমণের কথা জেনেও যাথাযথ পদক্ষেপ করেনি এই নিয়ে সরব হয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। এক প্রকার করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউযের জন্য কমিশনকেই দায়ি করা হয়েছিল। কেন ভোটের মিটিং মিছিলে রাশ টানা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

৫ রাজ্যের ভোটের দিন ঘোষণা
করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ যখন গোটা দেশে শুরু হয়ে গিয়েছে। ঠিক তখনই ৫ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উত্তর প্রদেশ, পাঞ্জাব, গোয়া, হিমাচল প্রদেশ, মণিপুর এই পাঁচ রাজ্যের ভোটের দিন ক্ষণ ঘোষণা করা হয়েছে। ফ্রেব্রুয়ারি মাসের মধ্যে ভোট শেষ করে মার্চ মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications