Jammu & Kashmir Assembly Election: ভূস্বর্গে সরকার গঠনে প্রয়োজন পিডিপিকে! কেন এমন বললেন মুফতি
Jammu & Kashmir Assembly Election 2024: পিডিপি (People's Democratic Party (PDP) কে ছাড়া জম্মু-কাশ্মীরের বুকে সরকার গঠন সম্ভব নয়। এমনটাই হুঁশিয়ারি মেহবুবা মুফতির। ইতিমধ্যে দু'দফায় সে রাজ্যে নির্বাচন হয়ে গিয়েছে। বাকি আর মাত্র এক দফা।
আগামী ৮ অক্টোবর নির্বাচনের ফল প্রকাশ। ভুর্সগের মসনদে কে বসবে সেদিকেই নজর সবার (Jammu & Kashmir Assembly Election 2024)। আর তার আগেই চাঞ্চল্যকর দাবি পিডিপি প্রধান মেহবুবা মুফতির (Mehbooba Mufti) । একই সঙ্গে বিজেপিকেও তীব্র আক্রমণ শানান।

পিডিপি সুপ্রিমো (Mehbooba Mufti) বলেন, জম্মু-কাশ্মীরের বুকে কখনও বিজেপি সরকার (Jammu & Kashmir Assembly Election 2024) গঠন হবে না। ধর্মনিরপেক্ষ সরকার গঠনের কথা বলেন তিনি। কিন্তু সেই সরকার গঠনের ক্ষেত্রে পিডিপির সমর্থন প্রয়োজন হবে বলে দাবি মুফতির।
তাঁর দাবি, এই নির্বাচন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু ১৫ টি আসনও পাবে না। এই বিষয়ে কথা বলতে গিয়ে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, বিজেপিকে ক্ষমতার বাইরে রাখতে হবে। আর তা রাখতে জম্মু ও কাশ্মীরে যে কোনও "ধর্মনিরপেক্ষ সরকার" গঠনের ক্ষেত্রে পিডিপি সমর্থন জানাবে বলেও মন্তব্য করেন মেহবুবা মুফতি।
এদিন বিজেপিকে আক্রমণের পাশাপাশি বিজেপিকেও তোপ দাগেন। এই প্রসঙ্গে তাঁর বাবার কথা তুলে ধরেন মেহবুবা মুফতি। কীভাবে তাঁর বাবা সঈদ মুফতি কাশ্মীরের অশান্তির সময় ভারতের জাতিত পতাকাকে তুলে ধরে রেখেছিল। আর সেই পরিবারকেই 'দেশবিরোধী' অ্যাখ্যা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন বিরোধী এই নেত্রী।
তাঁর কথায়, আমার এবং আমাদের পরিবারকে নিয়ে আলোচনা করবেন বলেই জম্মু-কাশ্মীরে এসেছিলেন প্রধানমন্ত্রী। এখানকার মানুষকে দেওয়ার মতো ওনার কাছে কিছুই নেই। উনি যে পরিবারের সমালোচনা করছেন তাঁরা ১৯৬০ দশকে কাশ্মীরের মাটিতে ভারতীয় পতাকাকে ধরে রাখার কাজ করেছিল।
বলে রাখা প্রয়োজন, জম্মু-কাশ্মীরের প্রচারের গিয়ে মুফতি পরিবারের তীব্র সমালোচনা করেন নরেন্দ্র মোদী। এদিন পাল্টা জবাব এভাবেই দিলেন পিডিপি নেত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, বুধবার দ্বিতীয় দফার নির্বাচন ছিল সেখানে। দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৫৬.৭৯ শতাংশ। ২৬টি আসনের মধ্যে ২০টিতে ভোট ২০১৪ সালের তুলনায় কম পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে সার্বিকভাবে রেকর্ড ভোটদান হয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications