রাজ্যসভার ১২ আসনে নির্বাচন: কার দখলে ক'টি যেতে পারে, সংসদের উচ্চকক্ষে অঙ্ক কতটা পরিবর্তন হতে পারে

আগামী তেসরা সেপ্টেম্বর রাজ্যসভার ১২ টি আসনের জন্য নির্বাচন হবে। এব্যাপারে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে। দেশের ন'টি রাজ্যে বারোটি আসন ছড়িয়ে রয়েছে।

রাজ্যসভার বারোটি আসনে নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলি কোন পথে জয় আসতে পারে, তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বারোটি আসনের মধ্যে দশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হতে চলেছে। কার্যত এই আসনগুলি বিজেপি ও কংগ্রেসের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে।

rajyasabha

কোন রাজ্যে কটি আসনে নির্বাচন
আগামী ৩ সেপ্টেম্বর রাজ্যসভার যে বারোটি আসনে নির্বাচন হতে চলেছে, তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, বিহার ও অসমের দুটি করে আসন, এছাড়া ত্রিপুরা, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা ও তেলেঙ্গানার একটি করে আসন রয়েছে।

কটি আসন কার দখলে ছিল
বারোটি আসনের মধ্যে দখলের নিরিখে এগিয়ে ছিল বিজেপি। বিজেপির দখলে ছিল সাতটি আসন। এর মধ্যে মহারাষ্ট্রের দুটি, বিহারের একটি, আসমের দুটি, মধ্যপ্রদেশের একটি এবং ত্রিপুরার একটি আসন বিজেপির দখলে ছিল। অন্যদিকে আরজেডির দখলে ছিল একটি আসন। হরিয়ানা ও রাজস্থান থেকে কংগ্রেসের দখলে ছিল একটি করে আসন।
এছাড়া তেলেঙ্গানায় কেশব রাও বিআরএস ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন এবং ওড়িশায় মমতা মহান্তি বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাই তাঁরা রাজ্যসভার সদস্যপদে ইস্তফা দিয়েছেন।

কোথায় কোথায় বিজেপি এগিয়ে
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে মধ্যপ্রদেশ, ত্রিপুরা ও অসম থেকে বিজেপি প্রার্থীরা অনায়াস জয় পাবেন। রাজস্থানের একটি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। ওড়িশার একটি আসনেও বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। কারণ বিজেপি সেখানে সংখ্যাগরিষ্ঠ।

কোথায় কোথায় অন্যরা এগিয়ে
তবে মহারাষ্ট্র ও বিহারে বিজেপি কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ এই দুই রাজ্যে বিজেপি তথা এনডিএ বিরোধীরা যথেষ্টই শক্তিশালী। তেলেঙ্গানার একটি আসনে কংগ্রেসের জয়ের সম্ভাবনা উজ্জ্বল। কারণ সেখানে কংগ্রেসের বিধায়ক সংখ্যা বেশি।

রাজ্যগুলির মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে হরিয়ানায়। রাজ্য বিধানসভায় ৯০ টি আসন থাকলেও এই মুহূর্তে সদস্য রয়েছেন ৮৭ জন। সেখানে বিজেপির সদস্য সংখ্যা ৪১। এছাড়া দুই বিধায়ক বিজেপিকে সমর্থন করছেন। সব মিলিয়ে বিজেপির তরফে ৪৪ জনের সমর্থন রয়েছে। বিরুদ্ধে বিরোধীদের তরফে সমর্থন রয়েছে ৪৩ জনের। এঁদের মধ্যে কংগ্রেসে ২৮ ও জেজেপির ১০ জন বিধায়ক রয়েছেন।

কেন আসন খালি
বারোটি আসনের মধ্যে দশটি আসনের সদস্যরা লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন। তবে ওড়িশা ও তেলেঙ্গানার একজন করে সদস্য দলত্যাগ করে অন্যদলে যোগ দিয়েছেন। ফলে তাঁরা রাজ্যসভার আসনেও ইস্তফা দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+