হাসপাতালের নিরাপত্তারক্ষী দিল ভুল ইনজেকশন, ঝাড়খণ্ডে প্রাণ গেল বৃদ্ধার

ঝাড়খণ্ডের রাঁচিতে রাজেন্দ্রপ্রসাদ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে এক নিরাপত্তারক্ষীর হাতে ইনজেকশন দেওয়ায় প্রাণ গেল এক বৃদ্ধার।

ঝাড়খণ্ডের রাঁচিতে রাজেন্দ্রপ্রসাদ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে এক নিরাপত্তারক্ষীর হাতে ইনজেকশন দেওয়ায় প্রাণ গেল এক বৃদ্ধার। এত বড় সরকারি হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থায় চারিদিকে সমালোচনার ঝড় বইছে। মহিলার নাম কমলা দেবী, বয়স ৭০ বছর বলে জানা গিয়েছে।

হাসপাতালের নিরাপত্তারক্ষী দিল ভুল ইনজেকশন, ঝাড়খণ্ডে প্রাণ গেল বৃদ্ধার

ভুল ওষুধ নিরাপত্তারক্ষী ইনজেকশনের মধ্যে দিয়ে দেওয়াতেই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কমলা দেবী জ্বর ও ডায়বেটিসের সমস্যা নিয়ে গত সপ্তাহের মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিবারের দাবি, হাসপাতালের গার্ড প্রবীণ ওঝা, গত ২দিন ধরে কমলা দেবীকে ইনজেকশন দিচ্ছিলেন। বারবার বলার পরও কর্তৃপক্ষ কথা শোনেনি। ভুল ইনজেকশন দেওয়ায় শেষ অবধি কমলা দেবীর মৃত্যু হয়।

ঘটনার পরই অভিযোগ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের হুঁশ ফিরেছে। অভিযুক্ত গার্ডকে বরখাস্ত করা হয়েছে। চার সদস্যের কমিটি করে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তার ভিত্তিতেই হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

সেই ওয়ার্ডের ইনচার্জ লতা কুমারীকেও শো-কজ করা হয়েছে। ঘটনার পর কমল দেবীর পরিজনরা হাসপাতালে তাণ্ডব চালান। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনও এফআই করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+