Vande Bharat Train: মেলে না টিকিটে ছাড়, তাও প্রবীণ মানুষদের পছন্দের তালিকায় বন্দে ভারত! কেন জানেন?
Vande Bharat Train: দেশজুড়ে বিপ্লব এনেছে বন্দে ভারত এক্সপ্রেস! ইতিমধ্যে একাধিক রুটে শুরু হয়েছে এই পরিষেবা। আগামী লোকসভা নির্বাচনের আগে আরও বেশ কয়েকটি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা শুরু হবে। সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলওয়ের যাত্রী সংখ্যা নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছে।
যেখানে দেখা যাচ্ছে, বন্দে ভারত ট্রেন (Vande Bharat Train) যাত্রীদের প্রথম পছন্দের তালিকায় আছে। শুধু তাই নয়, মহিলারা অনেক বেশি জাত্রা করছে দেশের সেমি এই বুলেট ট্রেনে।

Vande Bharat Train: কত শতাংশ প্রবীণ নাগরিক যাত্রা করছেন জানেন?
দক্ষিণ-পূর্ব রেলের বন্দে ভারতের যাত্রী সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে এসেছে। আর সেই তথ্য অনুসারে বন্দে ভারতে যাত্রীদের মধ্যে মহিলা যাত্রী সংখ্যা অনেক বেশি। শুধু তাই নয়, প্রবীণ নাগরিকদের কাছেও এই ট্রেন বেশ পছন্দের হয়ে উঠছে। অন্তত সমীক্ষা তাই বলছে।
সমীক্ষা অনুযায়ী, ১৩ শতাংশ প্রবীণ এবং বর্ষীয়ান নাগরিক দেশের প্রথম সেমি বুলেট (Vande Bharat Train) ট্রেনে যাত্রা করতে পছন্দ করছেন। বলে রাখা প্রয়োজন, দেশের এই এলিট ট্রেনে টিকিটে কোনও ছাড় পাওয়া যায় না। তাও প্রবীন মানুষের কাছে পছন্দে ট্রেন (Vande Bharat Train) এটি।
Vande Bharat Train: বিমানের থেকেও বন্দে ভারত বেশি পছন্দের!
বন্দে ভারত এক্সপ্রেসের হাইস্পিড, বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং ট্র্যাভেল টাইম অনেকটাই কম হওয়ার কারণে যাত্রীদের প্রথম পছন্দের তালিকায় এই ট্রেন। আর এই কারণে দক্ষিণ-পূর্ব রেলের অধীনে চলা প্রত্যেকটি বন্দে ভারতের (Vande Bharat Train) আসন সম্পূর্ণ ভর্তি থাকে।
এমনকি বিমানের থেকে বেশী দেশের প্রথম সেমি বুলেটেই (Vande Bharat Train) চাপতে ভালোবাসছেন মানুষজন। এমনটাই ইঙ্গিত সমীক্ষায়। উল্লেখ্য, হাওড়া-পুরী, হাওড়া-রাঁচি, রাঁচি-পাটনা এবং রাউলকেলা-পুরীর মধ্যে চলছে দক্ষিণ-পূর্ব রেলের অধিনে থাকা বন্দে ভারতগুলি (Vande Bharat Train)।
Vande Bharat Train: পছন্দ নিয়ে কি বলছে রেল?
দক্ষিণ-পূর্ব রেলওয়ের জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরি জানাচ্ছেন, বন্দে ভারতের (Vande Bharat Train) যাত্রা এখন অনেক বেশি নিরাপদ। আর তাই মহিলাদের প্রথম পছন্দ এই ট্রেন। এমনকি এই ট্রেনের খাওয়ার মানও ভালো। পাশাপাশি অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে এই ট্রেনে।
পাশাপাশি সিসিটিভি, ওয়াই-ফাই সুবিধা সহ একগুচ্ছ আধুনিক ফিচার আরও বেশি করে বন্দে ভারতের মানুষের যাত্রা নিশ্চিত করছে বলেও জানাচ্ছে রেল।












Click it and Unblock the Notifications