নালন্দায় মধ্যযুগীয় বর্বরতা, থুতু চাটতে বাধ্য করা হল প্রৌঢ়কে, কারণ জানলে অবাক হবেন
দরজায় নক না করেই গ্রামের সরপঞ্চের বাড়িতে ঢোকার 'অপরাধে' থুতু ফেলে চাটতে বাধ্য করা হল ৫৪ বছরের এক প্রৌঢ়কে, এই ঘটনা ঘটেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কেন্দ্র নালন্দায়
দরজায় নক না করেই গ্রামের সরপঞ্চের বাড়িতে ঢোকার 'অপরাধে' থুতু ফেলে চাটতে বাধ্য করা হল ৫৪ বছরের এক প্রৌঢ়কে। এই ঘটনা ঘটেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কেন্দ্র নালন্দায়। ওই ব্যক্তিকে মহিলারা চপ্পল দিয়েও মারধর করে বলে অভিযোগ।

ঘটনাটি গত বুধবার রাতের। নালন্দার অজয়পুর গ্রামের নূরসরাই ব্লকের বাসিন্দা মহেশ ঠাকুর সরপঞ্চ সুরেন্দ্র যাদবের বাড়িতে কোনও একটি সরকারি প্রকল্পের সুবিধে পেতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। পেশায় ক্ষৌরকার মহেশ অনুমতি ছাড়া ও দরজায় কড়া না নেড়েই সুরেন্দ্র যাদবের বাড়িতে ঢুকেছিলেন। সেই 'অপরাধে' বৃহস্পতিবার দুপুরে পঞ্চায়েত বসিয়ে ডেকে পাঠানো হয় মহেশ ঠাকুরকে।

সেখানেই দুই মহিলা মহেশ ঠাকুরকে জুতোপেটা করে বলে অভিযোগ। এমনকী নিজর থুতু চাটতে বাধ্য করা হয় তাকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এক পুলিশ আধিকারিককে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নালন্দা জেলাশাসক ত্যাগরাজন। গোটা ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিহারের মন্ত্রী নন্দ কিশোরও। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। সেইসঙ্গে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তাও সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications