রাহুল গান্ধীর জিভ কাটার জন্য পুরস্কার ঘোষণা একনাথ শিন্ডের শিবসেনা বিধায়কের? মিলবে ১১ লক্ষ টাকা!

রাহুল গান্ধীর জিভ কাটার জন্য পুরস্কার ঘোষণা। নগদ ১১ টাকা পুরস্কার ঘোষণা করা হল৷ মহারাষ্ট্রের একনাথ শিন্ডের দলের বিধায়কই এই ঘোষণা করেছেন। তাই নিয়ে শুরু রাজনৈতিক হইচই। কিন্তু কে বললেন এমন কথা? কেনই বা বললেন?

মহারাষ্ট্রের শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড় এই বিতর্কিত কথা বলেছেন। সংরক্ষণ বিষয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একাধিক বক্তব্য রাখছেন৷ সম্প্রতি আমেরিকা গিয়ে রাহুল গান্ধী বক্তব্য রেখেছিলেন। নরেন্দ্র মোদী সরকারের বিরোধিতা করেন। আদমসুমারির সঙ্গে জাতি ভিত্তিতে গণনার বিষয় নিয়েও বার্তা দিয়েছিলেন।

rahul Gandhi and Sanjay Gaikwad

সেই কথার ভিত্তিতেই এবার বহু বিতর্কিত মন্তব্য করলেন এই শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়। বিদেশ গিয়ে রাহুল গান্ধী সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার কথা বলেছেন। কংগ্রেসের আসল উদ্দেশ্য এতে বোঝা যাচ্ছে। এই কথা বলেন একনাথ শিন্ডের বিধায়ক। তারপর আরও বিতর্ক বাড়িয়ে রাহুল গান্ধীর জিভ ছিঁড়ে নেওয়ার কথা বলেন। যে এই কাজ করতে পারবেন, তাকে নগদ ১১ লক্ষ টাকা দেওয়া হবে৷

এই কথায় যথেষ্ট রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। নিন্দাও শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দলের অন্দরেও চর্চা শুরু হয়েছে৷ এই ধরনের বক্তব্য বিজেপি সমর্থন করে না৷ এমনই জানিয়েছেন, মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে।

সঞ্জয় গায়কোয়াড় আরও বলেছেন, রাহুল গান্ধীর কথা মানুষের সঙ্গে প্রতারণার সামিল৷ মারাঠা, ওবিসি, ঢাঙ্গররা তাদের সংরক্ষণ নিয়ে এখনও লড়াই করছেন। রাহুল গান্ধী সেই সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার কথা বলছেন। কংগ্রেস মানুষকে মিথ্যা বোঝায়। কংগ্রেস দেশকে ৪০০ বছর পিছনে ঠেলে দিয়ে চায়। এই অভিযোগও তিনি করেছেন।

বিজেপি নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে বলেছেন, " আমি গায়কোয়াড়ের মন্তব্যকে সমর্থন করব না। যাই হোক, আমরা ভুলে যেতে পারি না, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সংরক্ষণের বিরোধিতা করেছিলেন। এটি অগ্রগতিতে প্রভাব ফেলবে, এই কথা বলা হয়েছিল।

মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র অতুল লন্ডে বলছেন, "সঞ্জয় গায়কওয়াড সমাজ ও রাজনীতিতে বেঁচে থাকার যোগ্য নন। আমরা দেখতে চাই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিস গায়কোয়াড়ের বিরুদ্ধে অপরাধমূলক হত্যার অভিযোগ আনেন কী না।" কংগ্রেস এমএলসি ভাই জগতাপও গায়কওয়াড়ের নিন্দা করেছেন। তিনি বলেন, "আমি এই ধরনের লোক এবং মন্তব্যের নিন্দা করি। এই লোকেরা রাজ্যের রাজনীতি নষ্ট করেছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+