Maharashtra CM: মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন একনাথ শিন্ডে!
আগামী দিনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন? তাই নিয়ে জোর জল্পনা চলছে। একনাথ সিন্ধে না কী দেবেন্দ্র ফড়নবিশ? কাকে মুখ্যমন্ত্রী পদে বসানো হবে? তাই নিয়ে চর্চা তুঙ্গে। তবে সেই বিষয়ে বিজেপির দিকেই বল ঠেললেন সিন্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সিদ্ধান্তই শিরোধার্য। এমনই মন্তব্য করলেন তিনি।
মহারাষ্ট্রের বিশাল জয়লাভের পর সাধারণ মানুষকে শুভেচ্ছা জানালেন একনাথ সিন্ধে। মহারাষ্ট্রে আগামী মুখ্যমন্ত্রী কে হবেন? তাই নিয়ে জোর জল্পনা চলছে। সেই বিষয়ে বার্তা দিয়েছেন শিন্ডে।

পরবর্তী মুখ্যমন্ত্রীর জল্পনা নিয়ে ক্ষুব্ধ নন। তিনি যে কোনও পদে মানুষের জন্য কাজ করবেন। তাঁর পিছনে পাথরের মতো ঢাল হয়ে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব। সেজন্য বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ দিয়েছেন তিনি।
#WATCH | Thane: While speaking about the CM face for Maharashtra, caretaker CM and Shiv Sena chief Eknath Shinde says, "...A meeting of all three parties (of Mahayuti) will be held with Amit Shah tomorrow (28th November). Detailed discussions will be held in that meeting. After… pic.twitter.com/1mfPokGGB3
— ANI (@ANI) November 27, 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেবেন। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সিদ্ধান্ত নেবেন, তাই মেনে নেওয়া হবে। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পথে কখনওই বাধা হবেন না। সেই কথাও জানিয়েছেন শিন্ডে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শিন্ডে গত আড়াই বছর ধরে কাজ করেছেন। তিনি কাজ করে সন্তুষ্ট। আগামী দিনে যে পদ পাবেন, সেখানেই কাজ করবেন। মানুষের জন্য কাজের স্বার্থে তিনি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। তাহলে কি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড় থেকে শিন্ডে নিজেকে সরিয়ে নিলেন? সেই জল্পনা তুঙ্গে।
গত কয়েক দিন ধরে মুখ্যমন্ত্রী পদের বিষয়ে জল্পনা তুঙ্গে। একনাথ শিন্ডে নিজে টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন। বিজেপি মুখ্যমন্ত্রী পদে যাকেই বসাক না কেন, পূর্ণ সমর্থন শিবসেনার তরফে থাকবে। এই কথাও বুধবার তিনি জানান।
তিনি নিজেকে কখনওই মুখ্যমন্ত্রী ভাবেননি। একজন সাধারণ কর্মী হিসেবেই তিনি কাজ করেছেন। মুখ্যমন্ত্রী মানে, একজন সাধারণ মানুষ৷ নাগরিকদের কষ্ট তিনি দেখেছেন। কীভাবে সাধারণ মানুষ সংসার চালান! সেই বিষয়ও তিনি দেখেছেন। এই কথাও বলেন শিন্ডে।












Click it and Unblock the Notifications