গভীর রাতে ফড়ণবীশের সঙ্গে বৈঠক শিন্ডের! ছিলেন নাকি খোদ অমিত শাহও

ক্রমশ বদলাচ্ছে মহারাষ্ট্রে'র রাজনৈতিক পরিস্থিতি! আগাড়ি সরকার ফেলার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিদ্রোহী শিবসেনা বিধায়করা। যার নেপথ্য মদত দিচ্ছে বিজেপি। এমনটাই অভিযোগ সামনে আসছে। যদিও বিজেপি'র তরফে সরকারি ভাবে কোনও বক্তব্য দেও

ক্রমশ বদলাচ্ছে মহারাষ্ট্রে'র রাজনৈতিক পরিস্থিতি! আগাড়ি সরকার ফেলার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিদ্রোহী শিবসেনা বিধায়করা। যার নেপথ্য মদত দিচ্ছে বিজেপি। এমনটাই অভিযোগ সামনে আসছে। যদিও বিজেপি'র তরফে সরকারি ভাবে কোনও বক্তব্য দেওয়া হয়নি।

ইতিমধ্যেই মুম্বই থেকে দিল্লি উড়ে গিয়েছেন ফড়ণবীশ। অনেকে বলছেন, মহারাষ্ট্রে ঠাকরে জমানা পতনের মুখে। আর এই একাধিক জল্পনার মধ্যেই সে রাজ্যের রাজনীতিতে নয়া মোড়। কার্যত বড় একটি খবর সামনে আসছে। যা ঘিরে শোরগোল তৈরি হয়েছে।

ফড়ণবীশের সঙ্গে শিন্ডের সাক্ষাৎ ঘিরে জল্পনা!

ফড়ণবীশের সঙ্গে শিন্ডের সাক্ষাৎ ঘিরে জল্পনা!

ফড়ণবীশের সঙ্গে শিন্ডের সাক্ষাৎ ঘিরে জল্পনা! এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুক্রবার রাতে ভাদোদরা'তে Eknath Shinde-এর সঙ্গে বৈঠকে বসেন বিজেপি'র Devendra Fadnavis। মূলত মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে দুজনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলেই খবর। এমনকি গভীর রাত পর্যন্ত এই বৈঠক চলেছে বলেও খবর সামনে আসছে। এই বৈঠক এমন সময়ে হয়েছে যখন আসল শিবসেনাকে নিয়ে শিবসেনার অন্দরমহল তীব্র হয়েছে।

বিশেষ বিমানে ভাদোদরা'তে পৌঁছে যান।

বিশেষ বিমানে ভাদোদরা'তে পৌঁছে যান।

প্রকাশিত খবর অনুযায়ী এননাথ শিন্ডে রাতে বিশেষ বিমানে ভাদোদরা'তে পৌঁছে যান। আগে থেকেই সেখানে ফড়ণবীশ অপেক্ষা করছিলেন বলে খবর। সুত্র জানাচ্ছে, ওই বৈঠকে সম্ভবত অমিত শাহও উপস্থিত ছিলেন। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে লোকজনের দাবি, শিন্ডে গত রাতে এক বিশেষ বিমানে গুয়াহাটি থেকে ভাদোদরা পৌঁছেছিলেন। যেখানে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দেখা করেন। গভীর রাতেই ফের বিলাসবহুল হোটেলে ফিরে আসেন।

ঠিক কি আলোচনা হয়েছে তা জানা যায়নি

ঠিক কি আলোচনা হয়েছে তা জানা যায়নি

যদিও এই বৈঠকে ঠিক কি আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে এই খবর সামনে আসতেই নয়া রাজনৈতিক তরজা শুরু হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই মোদী'র মন্ত্রিসভা এক মন্ত্রী দাবি করেন, মহারাষ্ট্রে বিজেপি সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। কথাবার্তা যে সাড়া হয়ে গিয়েছে সে বিষয়ে ইঙ্গিত দেন সেই মন্ত্রী। বলেন, মহারাষ্ট্রে ঠাকরে'র দিন শেষ। বিজেপি'র সঙ্গে হাত মিলিয়েই শিন্ডে মহারাষ্ট্রে সরকার গঠন করবেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী হবেন ফড়ণবীশ এবং শিন্ডে উপ-মুখ্যমন্ত্রী হবেন বলেও দাবি করেন তিনি। আর এরপরেই এই বৈঠকের খবর সামনে আসছে।

তীব্র আক্রমণ শানিয়েছেন উদ্ধব ঠাকরে

তীব্র আক্রমণ শানিয়েছেন উদ্ধব ঠাকরে

অন্যদিকে আজ শনিবার শিন্ডেকে তীব্র আক্রমণ শানিয়েছেন উদ্ধব ঠাকরে। তিনি রীতিমত বিদ্রোহী বিধায়কদের নিশানা করে বলেছেন, দম থাকলে নিজের বাবার নামে ভোট েচয়ে দেখাক। বালাসাহেবের নাম নেওয়ার সাহস দেখায় না যেন কেউ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+