শরীর খারাপে ক্লাসেই বমি! যোগী রাজ্যে ছাত্রের যা দশা হল স্কুলে
শরীর খারাপ ছিল। ক্লাস রুমে বমি করে ফেলেছিল কিশোর ছাত্র।বদলে জুটল শিক্ষকের মার। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মোরাদাবাদে।শিশুদিবসের দিন হওয়া ওই ঘটনায় ঠাকুরদারা থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রের বাবা
শরীর খারাপ ছিল। ক্লাস রুমে বমি করে ফেলেছিল কিশোর ছাত্র। বদলে জুটল শিক্ষকের মার। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মোরাদাবাদে। শিশুদিবসের দিন হওয়া ওই ঘটনায় ঠাকুরদারা থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রের বাবা।

প্রশ্ন করায় সংবাদমাধ্যমের কাছে পুরো ঘটনা বর্ণনা করেছে ছাত্রটি। সে জানিয়েছে, রুবিনা নামে ওই শিক্ষিকা তাকে মারধর করেছে।
পুলিশ সুপার উদয়শঙ্কর সিং জানিয়েছেন, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ছাত্রটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় তদন্ত চালানোর কথাও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications