Republic Day 2024: ইসরোর ট্যাবলোয় রকেট গার্লস, প্রজাতন্ত্র দিবসে ইতিহাস সৃষ্টি করলেন আট মহিলা বিজ্ঞানী
দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লির কর্তব্য পথে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য প্যারেড। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু। এছাড়াও উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধানখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফ্রান্সের রাষ্ট্রপ্রধান এমানুয়েল এমানুয়েল ম্যাক্রোঁ সহ বিশিষ্ট ব্যক্তিরা।
জাতীয় পতাকা উত্তোলন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ প্রাধান্য পেল নারীশক্তি। এই প্রথম ১০০ জন মহিলা সঙ্গীত পরিবেশন করেন। ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল-সহ মোট ২৫টি ট্যাবলো প্রদর্শন দিল্লিতে। অরুণাচল, হরিয়ানা, মণিপুর-সহ বহু রাজ্যের ট্যাবলোয় মহিলা শক্তির জয়জয়কার। একইসঙ্গে ইতিহাস সৃষ্টি করলেন ইসরোর আট মহিলা বিজ্ঞানী।

ভারতের মিশন চন্দ্রযানের সঙ্গে যুক্ত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) আরও ২২০ জন মহিলা বিজ্ঞানী যারা প্রধানমন্ত্রী নরেন্দ্রের বিশেষ আমন্ত্রনে উপস্থিত ছিলেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। তবে ইসরোর ট্যাবলোতে স্থান পেয়েছিলেন আটজন মহিলা বিজ্ঞানী।
কয়েকদিন আগেই ইসোর প্রধান এস সোমনাথ জানিয়েছিলেন, ভারত খুব শীঘ্রই একজন মহিলা মহাকাশচারী পেতে চলেছে। ভারত খুব দ্রুত মহাকাশে গগনযান পাঠাতে চলেছে। এই অভিযানের সমস্ত সদস্যরাই পুরুষ হলেও, একজন মহিলাকেও রাখা হবে। ভারতীয় বায়ু সেনার একজন মহিলা পাইলটকে এই মিশনে অন্তর্ভুক্ত করা হবে।
ইসরোর ট্যাবলোতে শুধু চন্দ্রযানের সাফল্যকেই নয় একইসঙ্গে আদিত্য এল ওয়ান-কেও তুলে ধরা হয়েছিল। ভারতীয় বাহুবলী রকেটের একটি মডেলকে ট্যাবলোর মধ্যে উপস্থাপিত করা হয়।
মহাকাশ গবেষণা কেন্দ্রে লিঙ্গ পক্ষপাত রয়েছে বলে অনেকে বিশ্বাস করেন , সেই ধারণা অনেকটাই ভেঙে দিল আটজন মহিলা বিজ্ঞানীর অন্তর্ভুক্তি। ইসরোর ট্যাবলোতে মিস নিগার শাজি সাথে কথা বলার সময় বলেছিলেন, "ইসরোতে মহিলাদের আলাদা চোখে দেখা হয় না। ইসরোতে শুধুমাত্র প্রতিভা বিষয়, লিঙ্গ কোনও ভূমিকা পালন করে না "
এই প্রথমবার কর্তব্যপথে বিএসএফের মহিলা মহিলা কন্টিনজেন্টের কুচকাওয়াজ। রয়েছেন ১৪৪ জন মহিলা জওয়ান। নেতৃত্বেও ছিলেন মহিলা লেফটেন্যান্ট। কর্তব্যপথে প্রথমবার কুচকাওয়াজে তিন বাহিনীর মহিলা কন্টিনজেন্টের। আধা সামরিক বাহিনীর মহিলা আধিকারিকদের 'ডেয়ার ডেভিল বাইক স্টাট' কর্তব্যপথে। জি-২০ সম্মেলন, নতুন সংসদ ভবন, নেতাজি সুভাষের নতুন মূর্তির ট্যাবলোও প্রদর্শন করা হল। উত্তরপ্রদেশের ট্যাবলোয় 'রামমন্দিরে'র প্রতিফলন।












Click it and Unblock the Notifications