মর্মান্তিক নৌকাডুবি! এই রাজ্যে এখনও নিখোঁজ বেশ কয়েকজন
নৌকাডুবিতে মৃত্যু হল কমপক্ষে ৮ জনের। ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরের নওগাছিয়া শহর এলাকায় কোশি নদীতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাছ ধরার একটি নৌকোয় বহু মানুষ উঠে পড়ায় নৌকা ডুবির ঘটনা ঘটে।
নৌকাডুবিতে মৃত্যু হল কমপক্ষে ৮ জনের। ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরের নওগাছিয়া শহর এলাকায় কোশি নদীতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাছ ধরার একটি নৌকোয় বহু মানুষ উঠে পড়ায় নৌকা ডুবির ঘটনা ঘটে।

দুর্ঘটনার অনেক পরে উদ্ধারকাজ শুরু হয় বলে অভিযোগ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিহারের পূর্ণিয়ার দিক থেকে নৌকাটি প্রায় ১৫ জন যাত্রী নিয়ে নওগাছিয়ার দিকে যাচ্ছিল। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন গ্রামবাসীরা। অতিরিক্ত যাত্রী বহনের ফলেই নৌকাডুবি হয় বলে জানা গিয়েছে। সাতজনকে উদ্ধার করে স্থানীয় সদর হাতপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় ব্রিজ দিয়ে গিয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু ফেরার সময় নৌকা বেছে নেন তারা।

Click it and Unblock the Notifications