‘ইদ মোবারক’, দেশের সকল মুসলিম ভাই-বোনদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, মুখ্যমন্ত্রী দিলেন সম্প্রীতির বার্তা
সোমবার ইদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি শুভেচ্ছা ব্যক্ত করেছেন দেশের সকল মুসলমান ভাই-বোনেদের প্রতি। তাঁর কথায় এই উৎসব সমাজে আশা, সম্প্রীতি ও দয়ার চেতনা বৃদ্ধি করবে। আর এই বার্তায় এদিন সকলকে দেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে এদিন লেখেন, "ইদ-উল-ফিতরের শুভেচ্ছা। এই উৎসব আমাদের সমাজে আশা, সম্প্রীতি এবং দয়ার চেতনা বৃদ্ধি করুক। আপনাদের সকল প্রচেষ্টায় আনন্দ ও সাফল্য আসুক। ইদ মোবারক!"

সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মুসল্লি ঈদের নামাজে অংশ নেন। শহর থেকে গ্রাম - সব জায়গাতেই ছিল আনন্দের আমেজ। পরিবার-পরিজন, বন্ধু ও প্রতিবেশীরা একসঙ্গে মিলিত হয়ে ইদের আনন্দ ভাগাভাগি করেন এদিন।
Greetings on Eid-ul-Fitr.
— Narendra Modi (@narendramodi) March 31, 2025
May this festival enhance the spirit of hope, harmony and kindness in our society. May there be joy and success in all your endeavours.
Eid Mubarak!
রাজধানী দিল্লির ঐতিহাসিক জামে মসজিদ চত্বরে ভোর থেকেই উপচে পড়া ভিড় দেখা যায়। হাজার হাজার মুসল্লি তাদের সেরা পোশাকে সজ্জিত হয়ে ইদের নামাজে অংশ নেন। নামাজ শেষে মানুষ পরস্পরের সঙ্গে আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
অন্যদিকে, মুম্বইতে মাহিম দরগা ও জুমা মসজিদে ইদ উদযাপনে হাজারও মানুষ জমায়েত হন। মুসল্লিরা ইদের নামাজ শেষে ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দেন এদিন। একই সাথে বিহারের পাটনাতেও গান্ধী ময়দানে বিশাল জনসমাগম হয়। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে শ্রদ্ধা, ধ্যান ও উৎসাহের মধ্য দিয়ে ইদ উদযাপন করেন।
কলকাতাতেও এদিন রয়েছে ইদের উৎসব। তাই এদিন সকালেই সকল মুসলিম সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, "ইদ মোবারক!!! ইদ-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন"।
ঈদ মোবারক!!!
— Mamata Banerjee (@MamataOfficial) March 30, 2025
ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এছাড়া কলকাতার নাখোদা মসজিদের কাছের বাজারগুলো রঙিন আলো ও সজ্জায় সেজে ওঠে। দোকানগুলোতে ঐতিহ্যবাহী পোশাক, আনুষাঙ্গিক ও সুস্বাদু খাবারের সম্ভার দেখা যায়। শহরজুড়ে ইদ কেনাকাটার উন্মাদনা ছিল চরমে, মানুষ নতুন জামাকাপড় ও উপহার কিনতে ভিড় করেন এদিন।
সারা দেশের বিভিন্ন প্রান্তে ইদ উদযাপন ঐক্য, সংহতি ও সহমর্মিতার বার্তা বহন করে। মুসলিম সম্প্রদায়ের মানুষ পরিবার-পরিজন, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে এই দিনটি আনন্দ ভাগাভাগি করে। আর্থিকভাবে পিছিয়ে পড়াদেরও এদিন সাহায্য করে অনেকে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয় এই দিনের মাধ্যমে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications