ডিসেম্বরের মধ্যে ১৩৫ কোটি টিকার ডোজ বিতরণ করার পরিকল্পনা! সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
গোটা দেশের মানুষকে যাতে ডিসেম্বরের মধ্যে টিকা দেওয়া সম্ভব হয়, তার প্রচেষ্টা চলছে। শনিবার সুপ্রিম কোর্টকে এমনটাই জানিয়েছে কেন্দ্র। কেন্দ্র আরও জানিয়েছে যে রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলির তরফ থেকে অভিযোগ আসার পরই টিকাকরণের
গোটা দেশের মানুষকে যাতে ডিসেম্বরের মধ্যে টিকা দেওয়া সম্ভব হয়, তার প্রচেষ্টা চলছে। শনিবার সুপ্রিম কোর্টকে এমনটাই জানিয়েছে কেন্দ্র। কেন্দ্র আরও জানিয়েছে যে রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলির তরফ থেকে অভিযোগ আসার পরই টিকাকরণের নীতিতে বদল আনা হয়েছে।

সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে কেন্দ্র জানিয়েছে অগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে দেশ জুড়ে ১৩৫ কোটি টিকার ডোজ বিতরণ করার পরিকল্পনা আছে কেন্দ্রের। এর মধ্যে থাকবে কোভিশিল্ডের ৫০ কোটি ডোজ, কোভ্যাক্সিনের ৪০ কোটি ডোজ ও ফাইজারের ৩০ কোটি ডোজ, স্পুটনিক ভি-র ১০ কোটি ডোজ ও জাইডার ক্যাডিলার ৫ কোটি ডোজ থাকবে।
কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে যে ইন্টারনেট সমস্যার জেরে কোথাও টিকাকরণ আটকাবে না। ৭৪.৪৫ শতাংশ টিকাকরণ কেন্দ্র গ্রামাঞ্চলে অবস্থিত বলেও জানানো হয়েছে।
লাদাখ, ত্রিপুরা, লাক্ষাদ্বীপের মতো অঞ্চলেও টিকাকরণ ব্যাপক হারে হয়েছে বলে জানা গিয়েছে। আদিবাসী অধ্যুষিত অঞ্চলে টিকাকরণের হার বেশ ভাল বলেও দাবি করেছে কেন্দ্র।
হলফনামায় বলা হয়েছে, অনেক ক্ষেত্রে ছোট ছোট বেসরকারি হাসপাতাল ও প্রত্যন্ত অঞ্চলের শহরে অনেক সময় ভ্যাকসিনের জোগান ঠিক মরো পৌঁছচ্ছে না। অভিযোগ, বড় বড় বেসরকারি হাসপাতালগুলি টিকা নিয়ে নিচ্ছে।












Click it and Unblock the Notifications