আগামী বছরেও মিলবে না কার্যকরী ভ্যাকসিনের দেখা! করোনা মুক্তি কী তবে ২০২২ সালেই?

আগামী বছরেও মিলবে না কার্যকরী ভ্যাকসিনের দেখা! করোনা মুক্তি কী তবে ২০২০ সালেই?

ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষের গম্ডি পার করেছে। কিন্তু এখনো দেখা নই কোনও কার্যকরী ভ্যাকসিনের। এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রী সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও দাবি করেছে ২০২১ সালের প্রথমার্দের মধ্যে সাধারণ মানুষের নাগালের মধ্যে এসে যাবে করোনা ভ্যাকসিন। দীর্ঘ দিনের টিকার অপেক্ষায় চাতক পাখির মতো অপেক্ষা করার পর স্বাস্থ্য প্রধানের আশ্বাসবাণীতে বর্তমানে খানিকটা হলেও আশায় বুক বাঁধছিলেন আম-আদমিরা। এদিকে প্রতিষেধক তৈরির সঙ্গে সরাসরি যে সমস্ত বিশেষজ্ঞরা জড়িত আছেন তাদের ধারণা সঠিক টিকার দেখা মিলতে ২০২১ সালেও ফুরিয়ে যেতে পারে। আর এতেই বাড়ছে উদ্বেগ।

আগামী বছরেও মিলবে না কার্যকরী ভ্যাকসিনের দেখা! করোনা মুক্তি কী তবে ২০২২ সালেই?

সম্প্রতি যে সমস্ত ভ্যাকসিন নিয়ে গোটা বিশ্বব্যাপী সর্বাধিক আশা দেখা যাচ্ছে সেই টিকাগুলির প্রস্তুতিতে যুক্ত ২৮ জন গবেষকের মতামত নিতে একটি সমীক্ষা চালানো হয় কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের তরফে। ওই সমীক্ষাতেই সিংহভাগ গবেষক জানাচ্ছেন ২০২১ সালের মধ্যে কার্যকরী করোনা ভ্যাকসিনের দেখা নাও পেতে পারেন সাধারণ মানুষ। জার্নাল অব জেনারেল ইন্টারনাল মেডিসিন নামে একটি পত্রিকায় সদ্য এই গবেষণাটি প্রকাশিতও হয়েছে বলে জানা যাচ্ছে।

ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান জোনাথন কিমেলম্যান বলচেন অনেক বিশেষজ্ঞই মনে করছেন আগামী বছরের গ্রীষ্মের আগে করোনা টিকার দেখা পাওয়া যেতে পারে। তবে এই ধারণার ক্ষেত্রেও অনেক ভিন্ন মত রয়েছে। তাঁর মতে বিশেষজ্ঞরা স্পষ্টতই বলছেন হয় আগামী বছর সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ, জুন নাগাদ বা ২০২২ সালের জুলাই নাগাদ দেখা পাওয়া যেতে পারে করোনা ভ্যাকসিনের। যদিও তার আগেই ট্রায়াল পরবর্তী সময়ে অনেক ভ্যকিসন মানব শরীরে প্রয়োগের ছাড়পত্র পেলেও আগামীতে এই সংক্রান্ত অনেক ভুল ভ্রান্তি সামনে আসতে পারে বলে মনে করছেন সকলেই। তাই করোনা মুক্তির জন্য ২০২২ সালকেই পাখির চোখ করছেন সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+