গ্রীষ্মে এবারও বজায় থাকতে চলেছে এল নিনোর প্রভাব! পুড়বে বাংলাও, তাপমাত্রা বৃদ্ধি নিয়ে সতর্কবার্তা IMD-র

এপ্রিল থেকে জুনের মধ্যে দেশের বিস্তীর্ণ অংশের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে স্বাভাবিকের থেকে ওপরেই। এদিন এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতের কিছু অংশ বাদ দিয়ে দেশের বাকি অংশ এই পরিস্থিতির সম্নুখীন হতে চলেছে বলে জানানো হয়েছে।

 তাপপ্রবাহের দিন বৃদ্ধির পূর্বাভাস

তাপপ্রবাহের দিন বৃদ্ধির পূর্বাভাস

প্রতিবছরই এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তাপপ্রবাহ চলতে থাকে দেশের বিভিন্ন জায়গায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস এবার মধ্য, পূর্ব এবং উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহের দিন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। যেসব রাজ্যগুলিতে এইরকম আবহাওয়ার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, পঞ্জাব এবং হরিয়ানা।

বেশি হবে তাপমাত্রা

বেশি হবে তাপমাত্রা

একদিকে যখন দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের দিনের সংখ্যা বাড়বে, অন্যদিকে দেশের বেশিরভাগ অংশে তাপমাত্রা বেশি হবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। বলা হয়েছে এপ্রিল থেকে জুন দক্ষিণ ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশ ছাড়া দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি থাকবে।

সর্বনিম্ন তাপমাত্রাও বেশি থাকবে

সর্বনিম্ন তাপমাত্রাও বেশি থাকবে

উত্তর-পূর্ব ভারত, উত্তর-পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতের বিচ্ছিন্ন কিছু অংশ বাদ দিলে দেশের বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গ্রীষ্মের মাসগুলিতে এল নিনোর প্রভাবের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এপ্রিলে বৃষ্টিপাত

এপ্রিলে বৃষ্টিপাত

আবহাওয়া দফতরের পূর্বাভাস এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে চলেছে। উত্তর-পশ্চিম ভারত, মধ্য এবং দক্ষিণ ভারতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে দেশের পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+