করোনা ভাইরাস নিয়ে সতর্কতা! ভূস্বর্গে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ স্কুল, কলেজ
রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জম্মু ও কাশ্মীর প্রশাসনের। করোনা ভাইরাস নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জম্মু ও কাশ্মীর প্রশাসনের। করোনা ভাইরাস নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে জম্মু ডিভিশনের সিনেমা হলগুলিকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।

জম্মু ও কাশ্মীরে ১ জনের দেহে করোনা ভাইরাস
এখনও পর্যন্ত কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে একজনের দেহ করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। এছাড়াও জ্বরে আক্রান্ত একজনের নমুনা দিল্লির ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলে পাছানো হয়েছে।

স্কুল কলেজ বন্ধ ৩১ মার্চ পর্যন্ত
ন্যাশনাল হেলফ মিশনের ডিরেক্টর ভূপিন্দর কুমার জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে। তবে বোর্ড কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি নির্দিষ্ট সময় অনুযায়ী হবে বলে জানানো হয়েছে।

সিনেমা হল বন্ধের নির্দেশ
তথ্য দফতরের প্রধান সচিব রোহিত কানসাল জানিয়েছেন, জম্মু ডিভিশনের ১০ জেলার সব সিনেমা হল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীরে নজরদারি
জম্মু ও কাশ্মীরে ১২১১ জনের ওপর নজরদারি করা হচ্ছে। এঁদের মধ্যে ১৫০ জনের ওপর নজরদারি ল২৮ দিন পেরিয়ে গিয়েছে। বারোজনকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৬৪ জনের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। এঁদের মধ্যে ২৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এবং জম্মুর সরকারি মেডিক্যাল কলেজে করোনা ভাইরাস সংক্রান্ত রক্ত পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে।












Click it and Unblock the Notifications