বরাদ্দ বাড়বে শিক্ষাখাতে! ছাত্রছাত্রীদের আশ্বাস কংগ্রেস সভাপতির
সরকারে এলে তাদের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়বে। শনিবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের সঙ্গে এক অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
সরকারে এলে তাদের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়বে। শনিবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের সঙ্গে এক অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অনুষ্ঠানে তাঁর প্রশ্ন শিক্ষার জন্য নেওয়া কোনও ঋণ কি মাফ করা হয়েছে। একইসঙ্গে তাঁর অভিযোগ বিজেপির আমলে চেনা আইআইটি রয়েছে অন্যরকমের।
|
ছাত্রছাত্রীদের সঙ্গে রাহুল
সামনেই লোকসভা নির্বাচন। অন্যতম বড় শক্তি পেরনো ছাত্রছাত্রীরা। শনিবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের সামনে নিজের ভিশন রাখলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, ভোটে জিতে সরকারে এলে, শিক্ষাখাতে বরাদ্দ বাড়বে। গত ৫ বছরের শাসনকালে মোদী সরকার ১৫ টি পরিবারের পাশে দাঁড়িয়েছে অভিযোগ করে রাহুলের প্রশ্ন শিক্ষার জন্য নেওয়া ঋণ কি মকুব করা হয়েছে। পড়ুয়াদের বিশেষ সংগঠনের অস্ত্র করে তোলার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
|
'দেশে চাকরির সুযোগ কমেছে'
কংগ্রেস সভাপতি অভিযোগ করেন দেশে চাকরির সুযোগ কমেছে। বেকারদের মধ্যে ক্ষোভ বাড়ছে বলেও মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ প্রধানমন্ত্রীর কাজ শুরু বক্তৃতা দেওয়া, তিনি বিতর্কে অংশ নিতেও ভয় পান বলে মন্তব্য করেছেন রাহুল। কর্মসংস্থান এবং শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী নিশ্চুপ বলে অভিযোগ করেছেন রাহুল।
|
'সরকার আধাসেনাকে শহিদের মর্যাদা দেয় না'
তাদের সরকার ক্ষমতায় এলে আধাসেনাকে শহিদের মর্যাদা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications