শিক্ষাকে সবার কাছে সহজলভ্য করতে পরিকল্পনা! আগামী ৩ মাসে ৭৫০ কোটি খরচের লক্ষ্যমাত্রা যোগী সরকারের
পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যে উন্নয়নের পাশাপাশি শিক্ষায়ও রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা যোগী প্রশাসনের। উত্তর প্রদেশ সরকার আগামী তিন মাসে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষার জন্য ৭৫০ কোটি টাকার বেশি ব্যয়ের পরিকল্পনা নিয়েছে।
শিক্ষাকে সবার কাছে সহজলক্ষ্য করাই সরকারের লক্ষ্য। এব্যাপার যোগী প্রশাসন কর্ম পরিকল্পনাও তৈরি করেছে।
সরকারি তরফে জারি করা বিবৃতি অনুসারে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের প্রত্যেকটিতে নতুন এবং আগেকার কর্মসূচিতে এই অর্থ ব্যয় করা হবে। এইসব প্রকল্পগুলির অনেকগুলি কেন্দ্র স্পনসর করে থাকে। কেন্দ্র প্রকল্পের কিস্তি দেওয়ার পরে রাজ্য সরকার টাকা খরচ করবে।

সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষায় আনুমানিক ব্যয়ের পরিকল্পনা যথছাক্রমে ১২১ এবং ২০ কোটি টাকা। অন্যদিকে মধ্য শিক্ষা দফতরের বাজে বরাদ্দ ছশো কোটি টাকার বেশি। পিএম শ্রী যোজনার অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা বিভাগ কেন্দ্র ও রাজ্য সরকারের কাথ থেকে ৫১০ কোটি টাকা পাবে বলে জানা গিয়েছে।
সরকারি পরিকল্পনা অনুসারে প্রাথমিক শিক্ষা বিভাগদ প্রথম তিন মাসে ৭৬.১০ কোটি টাকা ব্যয় করতে কর্মপরিকল্পনা তৈরি করেছে। বলে রাখা ভাল, পিএম শ্রী প্রকল্পে সারা দেশে ১৪,৫০০ স্কুলকে আপগ্রেড করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।

এছাড়াও স্কুলে সোলার প্যানেল, বর্জ্য ব্যবস্থাপনা-সহ গ্রিন স্কুলে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিশু ও কিশোরদের জন্য স্কুলে ডিজিটাল পরিকাঠামো এবং গ্রন্থাগার তৈরি করতে ৩০০ কোটি টাকা খরচ করবে উত্তর প্রদেশ সরকার।
সংবাদ সংস্থায় প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশের মাধ্যমিক শিক্ষা বিভাগ পিএম শ্রী প্রকল্পের অধীনে ৩৯০ কোটি টাকা পাবে। এছাড়াও কোনও পিতামাতার দ্বিতীয় সন্তানের টিউশন ফির জন্য ৫ কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

অন্যদিকে উচ্চশিক্ষা বিভাগের আগামী তিন মাসের পরিকল্পনা অনুযায়ী, স্কিল হাব তৈরি করলে ২.১০ কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে। এক্ষেত্রে যন্ত্রপাতি কেনা ছাড়াও সাধারণ সুবিধার ব্যবস্থা করবে উত্তর প্রদেশের শিক্ষা বিভাগ।












Click it and Unblock the Notifications