পঞ্চায়েত ভোটের আগে কেষ্টকে কি দিল্লিতে সরানোর পরিকল্পনা? আজই অনুব্রত মণ্ডলকে জেলে জেরা ইডির

পঞ্চায়েত ভোটের আগে কেষ্টকে কি দিল্লিতে সরানোর পরিকল্পনা? আজই অনুব্রত মণ্ডলকে জেলে জেরা ইডির

ইডি-সিবিআই সাঁড়াশি চাপে কেষ্ট। এবার কেষ্টকে জেরা করতে সোজা আসানসোল জেলে আসছেন ইডির তদন্তকারীরা। আসানসোল জেলে কেষ্টকে জেরা করতে চায় তাঁরা। আগেই কেষ্টকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চেয়েছে ইডি। এটা কি সেই পরিকল্পনারই প্রথম ধাপ এমনই মনে করা হচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে হয়তো কেষ্টকে রাজ্য থেকে সরানোর চেষ্টা করছে তদন্তকারীরা।

কেষ্টকে জেলে জেরা ইডির

কেষ্টকে জেলে জেরা ইডির

আজই অনুব্রত মণ্ডলকে জেলে জেরা করতে আসছেন ইডির আধিকারিকরা। তাঁরা দুপুর ১২টা নাগাদ আসানসোলের সংশোধনাগারে পৌঁছে যাবেন ইডির আধিকারীকরা। তাঁরা সেখানে অনুব্রত মণ্ডলকে জেরা করবেন তাঁরা। কেষ্টর একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সেই সব সম্পত্তির টাকার উৎস্যের সন্ধানেই এই জেরা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও কেষ্টকে সায়গল হোসেনের মতই দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চাইছেন তদন্তকারীরা। তার জন্য অাবেদনও করেছে ইডির আধিকারীকরা।

 পঞ্চায়েত ভোটের আগেই কি দিল্লিতে কেষ্ট

পঞ্চায়েত ভোটের আগেই কি দিল্লিতে কেষ্ট

কেষ্টকে দিল্লিতে নিয়ে জেরা করতে চাইছে ইডি। এই নিয়ে জোর তৎপরতা শুরু করে দিয়েছে তারা। পঞ্চায়েত ভোটের কারণেই কি এই তৎপরতা এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে পঞ্চায়েত ভোটের আগেই অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যেতে চাইছে ইডি। কারণ পঞ্চায়েত ভোটে কেষ্টর মদতে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কেষ্ট প্রভাবশালী জেলে থেকে পঞ্চায়েত ভোটে অশান্তি ছড়াতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করেছে বিজেপি। দিলীপ ঘোষ নিজে বলেছেন পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডলের জেলে থাকা উচিত।

কেষ্টর অ্যাকাউন্টে বিপুল টাকার হদিশ

কেষ্টর অ্যাকাউন্টে বিপুল টাকার হদিশ

অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের চার জনের অ্যাকাউন্টে বিপুল টাকার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। চার বছরে এই চারটি অ্যাকাউন্টে ১৬ কোটি ২৫ লক্ষ টাকা করে জমা পড়েছে। তার হদিশ জানতে বোলপুরের তিনটি ব্যাঙ্কের অপিসারদের তলব করে জেরা করেছে ইডি। ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দফায় দফায় নগদ ১৬ কোটি টাকা জমা পড়েছে। অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট ছাড়াও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল , তাঁর স্ত্রী এবং তাঁর বোনের অ্যাকাউন্টে জমা পড়েছে টাকা। গরু পাচারের সেই টাকা কোথা থেকে এল তা জানতে চাইছেন তদন্তকারীরা।

কেষ্টর মেয়েকে জেরা

কেষ্টর মেয়েকে জেরা

ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে দফায় দফায় ডেকে জেরা করেছে তদন্তকারীরা। তাঁরা জেরায় একাধিক তথ্য হাতে পেয়েছে। তদন্তকরীরা অনুব্রত মণ্ডলের মেয়ের কাছ থেকে তাঁর নামে থাকা সংস্থার আয় ব্যায়ের হিসেব জানতে চেয়েছিল। কিন্তু তাতে কোনও সদুত্তর দেননি সুকন্যা মণ্ডল। বারবারই তিনি তদন্তকারীদের জানিয়েছেন সবটাই তাঁর বাবা জানেন। কাজেই সুকন্যাকে জেরা করে বিশেষ কিছু তথ্য হাতে পাননি ইডির আধিকারীকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+