সুকন্যা সহ অনুব্রত ঘনিষ্ট ১২ জনকে তলব দিল্লিতে, কেষ্টর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

সুকন্যা মণ্ডল সহ অনুব্রত মণ্ডলে ঘনিষ্ঠ ১২ জনকে দিল্লিতে তলব ইডির

আজ দিল্লিতে ফের আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। ২০ কোটি টাকার হদিশ জানতে ফের কেষ্টকে হেফাজতে চাইবে ইডি। এরই মধ্যে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে তলব করা হয়েছে িদল্লিতে। সেই সঙ্গে অনুব্রত ঘনিষ্ঠ ১২ জনকে তলব করা হয়েছে। তাঁদের মধ্যে কেষ্টর হিসেব রক্ষকও রয়েছেন। তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে মনে করা হচ্ছে।

এবার সুকন্যা মণ্ডলকে তলব

এবার সুকন্যা মণ্ডলকে তলব

আজই শেষ হচ্ছে অনুব্রত মণ্ডলের ইডি হেফাজতের মেয়াদ। তার মধ্যেই আজ আবার অনব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে তলব করেছে ইডি। সূত্রের খবর তাঁকে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও সুকন্যা মণ্ডলকে একাধিকবার দিল্লিতে ডেকে জেরা করা হয়েছে। প্রতিবার জেরাতেই তিনি ইডির অফিসারদের জানিয়েছিলেন যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের সব খবর জানেন তাঁর বাবা। তিনি এই সবের কোনও কিছুই জানেন না। সুকন্যার নামে থাকা দুটি কোম্পানির আর্থিক লেনদেন রয়েছে ইডির স্ক্যানারে। বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই দুই কোম্পানিতে বিপুল টাকার লেনদেন হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

আরও ১২ জনকে তলব

আরও ১২ জনকে তলব

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেই শুধু নয় আরও ১২ জনকে দিল্লিতে তলব করেছে ইডি। সেই তালিকায় রয়েছে অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মণীশ কোঠারি সহ একাধিক অনুব্রত ঘনিষ্টকে। তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকী অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর হিসেব রক্ষককে মুখোমুখি বসিয়েও জেরা করতে পারে ইডি। সেই সঙ্গে সায়গলকেও জেরায় সামিল করা হতে পারে বলে বলে মনে করা হচ্ছে।

২০ কোটি টাকার হদিশ

২০ কোটি টাকার হদিশ

কেষ্টর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের সকলের নামে একাধিক সম্পত্তি রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই সঙ্গে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের ২টি কোম্পনিতে বিদেশী ব্যাঙ্ক থেকে একাধিক আর্থিক লেনদেনর ঘটনাও প্রকাশ্যে এসেছে। সেই বিদেশী অ্যাকাউন্ট থেকে টাকা কেন এসেছিল সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে তা জানতে চাইছে ইডি। সেকারণেই কেষ্ট ঘনিষ্টদের তলব করে মুখোমুখি বসিয়ে জেরা করার সিদ্ধান্ত নিয়েছে ইডি।

কেষ্টকে আদালতে পেশ

কেষ্টকে আদালতে পেশ

২ দিনের টানা জেরার পর আজ ফের কেষ্ট মণ্ডলকে আদালতে পেশ করা হবে। রাউস অ্যাভিনিউ কোর্টে তাঁকে পেশ করতে চলেছে ইডি। ফের অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিয়ে জেরা করতে চাইছেন তদন্তকারীরা। সেকারণে তাঁকে ১০ দিনে হেফাজতে চাইতে চলেছে ইডি। তদন্তকারীরা ইতিমধ্যেই কেষ্টকে জেরা করার জন্য স্পেশাল টিম গঠন করে ফেলেছে। তারা দফায় দফায় অনুব্রত মণ্ডলকে জেরা করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+