নগদ ৮৩ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, এবার ইডি স্ক্যানারে সঞ্জয় রাউতের স্ত্রী, হাজিরার নির্দেশ
নগদ ৮৩ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, এবার ইডি স্ক্যানারে সঞ্জয় রাউতের স্ত্রী, হাজিরার নির্দেশ
ইডির স্ক্যানারে এবার সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউত। শিবসেনা সাংসদের স্ত্রীকে এবার তলব করল ইডি। বর্ষা রাউতের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির হদিশ পেয়েছে ইডি। সূত্রের খবর, শিবসেনা সাংসদের স্ত্রী বর্ষা রাউত নাকি নগত ৮৩ লক্ষ টাকা প্রবীণ রাউতের স্ত্রী মাধুরীর কাছ থেকে নিয়েছিলেন। শিবসেনা সাংসদের স্ত্রীকে ইডি সমন পাঠানোয় তুমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

সঞ্জয় রাউতের স্ত্রীকে তলব
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের গ্রেফতারির পর এবার তাঁর স্ত্রী বর্ষা রাউতকে তলব করল ইডি। বর্ষা রাউতের নাম জড়িয়েছে এই চল দুর্নীতি কাণ্ডে। বর্ষা রাউত নাকি প্রবীণ রাউতের স্ত্রীর কাছ থেকে ৮৩ লক্ষ টাকা নিয়েছিলেন। তবে সেটা সরাসরি তিনি নেননি। জানা গিয়েছে পরে আবার ৫৫ লক্ষ টাকা মাধুরীর অ্যাকাউন্টে জমা দিয়ে দিয়েছিলেন তিনি। বাকি টাকা দিয়ে বর্ষা রাউত মুম্বইয়ের দাদরে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন বলে জানা গিয়েছে।

একাধিক সম্পত্তির হদিশ
বর্ষা রাউতের নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। মহারাষ্ট্রের আলিবাগের কাছে কিহিম সৈকতে বর্ষা রাউতের নামে ৮টি জমি কেনা হয়েছে। শুধু বর্ষা রাউতের নামেই জমি নেই সেখানে সঞ্জয় রাউত ঘনিষ্ঠ সুিজত পাটকরের স্ত্রী স্বপ্না পাটকরের নামে জমি কেনা হয়েছে সেখানে। তবে বর্ষা রাউত অত টাকা আর কোথায় বিিনয়োগ করেছে তার হদিশ এখনো পায়নি ইডি। এখনো পুরো হিসেব স্পষ্ট নয় ইডির কাছে। তাই বর্ষা রাউতকে জেরা করে টাকার হদিশ জানতে চাইছেন তদন্তকারীরা।

গ্রেফতার সঞ্জয় রাউত
চল দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রফতার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। ইডি তাঁর বাড়িতে হানা দিয়ে লক্ষাধিক টাকা উদ্ধার করেছে। সবচেয়ে অবার করার বিষয় সঞ্জয় রাউতের বাড়ি থেকে দশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। যে খামে টাকাটি রাখা ছিল তার উপরে একনাথ শিন্ডের নাম লেখা ছিল। সঞ্জয় রাউত দাবি করেছেন আদিত্য ঠাকরের অযোধ্যা সফরের জন্য টাকাটি রাখা হয়েছিল। গ্রেফতারের আগে দীর্ঘ ৯ ঘণ্টা জেরা করা হয় সঞ্জয় রাউতকে। প্রায় মধ্যরাতে ইডি সঞ্জয় রাউতকে গ্রেফতার করে। আপাতত ইডি হেফাজতেই রয়েছেন তিনি।

বিজেপির চক্রান্ত
সঞ্জয় রাউত অভিেযাগ করেছেন কেন্দ্রীয় এজেন্সি গুলিকে অনৈতিক ভাবে ব্যবহার করছে ইডি। সেকারণেই মহারাষ্ট্রে রাজনৈতিক টানাপোড়েনের মাঝে তাঁকে ইডি তলব করে। এমনকী ইডির গ্রেফতারি যে পুরোটাই চাপ তৈরি করার জন্য তা স্পষ্ট হয়ে গিয়েছে। কিছুতেই তিনি মাথা নত করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য উদ্ধব সরকারের বিরুদ্ধে বিদ্রোহের সময় সঞ্জয় রাউত দাবি করেছিলেন বিজেপির মদতেই একনাথ শিন্ডে বিদ্রোহ করেছেন।












Click it and Unblock the Notifications