আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন প্রধান চন্দা কোছরের ৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন প্রধান চন্দা কোছরের ৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

এবার আর্থিক কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন প্রধান চন্দা কোছর। শুক্রবার অর্থলগ্নি বিষয়ক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি বেআইনি অর্থ পাচারের মামলায় চন্দা কোছর ও তার পরিবারের প্রায় ৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে বলে জানা যাচ্ছে।

আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন প্রধান চন্দা কোছরের ৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির


অর্থ পাচার প্রতিরোধ আইন বা পিএমএলএ-র অধীনে কোছরের মুম্বইয়ের বাড়ি এবং তার মালিকানাধীন সংস্থা সহ আর বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সাম্প্রতিক সময়ে কোছরের বিরুদ্ধে একটি নির্দেশিকা জারি করতে দেখা যায় ইডিকে।

বেআইনি ভাবে একটি বেসরকারি সংস্থাকে আইসিআইসিআই ব্যাংকের ১৮৭৫ কোটি টাকার লোন পাইয়ে দেওয়ার অভিযোগে চন্দা কোছর, দীপক কোছর এবং ভিডিওকন গ্রুপের ভেণুগোপাল ধুতের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির দায়ে মামলাও করেছে ইডি। পরবর্তীতে সিবিআইয়ের কাছে নিবন্ধিত একটি এফআইআরের সাপেক্ষে এই পদক্ষেপটি নেয় ইডি। পাশাপাশি ওই এফআইআরে সিবিআই ভিডিওকন ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক্স লিমিটেড (ভিআইএল) এবং ভিডিওকন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ভিআইএল) নামও উল্লেখ করেছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+