Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিপাকে লালুপ্রসাদের কন্যা, বাগানবাড়ি বাজেয়াপ্ত করল ইডি

আর্থিক তছরূপ ও বেনামি সম্পত্তি মামলায় লালু প্রসাদের কন্যা মিসা ভারতীর দিল্লির বাগানবাড়ি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আর্থিক তছরূপ ও বেনামি সম্পত্তি মামলায় লালু প্রসাদের কন্যা মিসা ভারতীর দিল্লির বাগানবাড়ি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির বিজসাওয়ান এলাকায় এই বাগানবাড়িটি একটি সংস্থার নামে কেনা হয়েছিল যার কর্ণধার মিসা ও তাঁর স্বামী।

বিপাকে লালুপ্রসাদের কন্যা, বাগানবাড়ি বাজেয়াপ্ত করল ইডি

২০০৮- ০৯ সালে ১.২ কোটি টাকা দিয়ে এই বাগানবাড়ি কেনা হয়েছিল বলে ইডি সূত্রে জানা গিয়েছে। মিশৈল প্যাকার্স অ্যান্ড প্রিন্টার্স নামে এই সংস্থার ডিরেক্টর মিসা ভারতী ও তাঁর স্বামী শৈলেশ। এই বিষয়ে ইতিমধ্যেই তাঁদের বয়ান রেকর্ড করেছে ইডি। ভুয়ো সংস্থার নামে সম্পত্তি কেনা মামলায় গত জুলাই মাসেই দিল্লির বাগানবাড়িতে একপ্রস্থ অভিযান চালিয়েছেন ইডি আধিকারিকরা।

৮ হাজার কোটি টাকা তছরূপ মামলায় ইতিমধ্যেই সুরেন্দ্র ও বীরেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে ইডি। তাঁদের বিরুদ্ধে এই ধরনের প্রায় ৯০টি ভুয়ো সংস্থার মাধ্যমে টাকা তছরূপের অভিযোগ করা হয়েছে। এরকমই একটি সংস্থা হল মিশৈল প্য়াকার্স অ্যান্ড প্রিন্টার্স।

২০০৭-০৮ ও ২০০৮-০৯ সালে ১০০ টাকা প্রতি ইউনিট দরে ১.২ লক্ষ শেয়ার বাজারে ছাড়ে মিসা ভারতীর সংস্থা। কলকাতা ও দিল্লির মোট ৪টি সংস্থা এই শেয়ারগুলি কেনে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। ২০০৯ সালের শেষের দিকে এই শেয়ারগুলি ১২ টাকা প্রতি ইউনিট দরে কিনে নেয় সংস্থাটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+