আরও বিপাকে তৃণমূল সাংসদ সাকেত গোখলে, অর্থপাচার মামলায় চার্জ গঠন

ঝামেলা বাড়ল রাজ্যসভার তৃণমূল সাংসদ সাকেত গোখলের। এদিন গুজরাতের আহমেদাবাদের একটি বিশেষ পিএমএলএ আদালত তৃণমূলেরক জাতীয় মুখপাত্রের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় চার্জ গঠন করেছে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

soket gokhle

  • কী বলছে ইডি

নিজেদের এক্স হ্যান্ডেলে ইডির তরফে বলা হয়েছে, তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। যেখানে পুলিস তার বিরুদ্ধে মামলায় নির্ধারিত অপরাধের জন্য চার্জ গঠন করেছে।

  • গোখলের আবেদন খারিজ

ইডি জানিয়েছে, বিশেষ আদালত সিআরপিসির ৩০৯ ধারা অধীনে সাকেত গোখলের আবেদন খারিজ করে দিয়েছে। সাকেত গোখলে পিএমএলএ, ২০২২-এর অধীনে কার্যধারা স্থগিত করার আবেদন করেছিলেন।

  • আগে গ্রেফতার করা হয়েছিল

প্রসঙ্গত, গত বছর সাকেত গোখলেকে দিল্লি থেকে গ্রেফতার করেছিল গুজরাত পুলিশ। অনুদানের মাধ্যমে সংগ্রহ করা তহবিলের অপব্যবহারের অভিযোগে গুজরাত পুলিশের আহমেদাবাদ সাইবার ক্রাইম ব্রাঞ্চ ২০২২-এর ৩০ ডিসেম্বর সাকেত গোখলেকে গ্রেফতার করেছিল। তার বিরুদ্ধে আইপিসির ৪২০ ধারায় প্রতারণা, ৪০৬ ধারায় বিশ্বাসের অপরাধমূলক লঙ্ঘন এবং ৪৬৭ ধারায় জালিয়াতির অভিযোগ এনেছিল।

২০২৩-এর ৫ জানুয়ারি সাকেত গোখলেকে তৃতীয়বারের জন্য গ্রেফতার করেছিল গুজরাত পুলিশ। দিল্লির বঙ্গভবন থেকে একপ্রকার জোর করেই তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়।

গত জুলাইয়ে একটি মানহানির মামলায় তৃণমূল সাংসদ সাকেত গোখলেকে ৫০ লক্ষ টাকার জরিমানা করেছিল দিল্লি হাইকোর্ট। প্রাক্তন আমলা লক্ষ্মী পুরীর মানহানির মামলায় এই জরিমানা করেছিল আদালত। এছাড়া এক্স হ্যান্ডেলে পুরীর কাছে ক্ষমা প্রার্থনা করে পোস্ট করতে নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। ২০২১ সালে করা পোস্টে গোখলে লিখেছিলেন লক্ষ্মী পুরী সুইৎজারল্যান্ডে সম্পত্তি কিনেছেন। তারপরেই সাকেত গোখলের বিরুদ্ধে মানহানির মামলা করেন লক্ষ্মী পুরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+