কোটি কোটি নগদ টাকা ও সোনা উদ্ধার রাজ্যে! কয়লা চুরির তদন্তে নেমে তল্লাশি চালাচ্ছে ইডি
ঝাড়খণ্ডের ধানবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গাতেই সকাল থেকে চলছে ইডির তল্লাশি। ভারতের আর্থিক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আবারও একটি বড় তল্লাশিতে নেমেছে। তাঁদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। কলকাতা ও পশ্চিমবঙ্গের ২৫টি জায়গা এবং ঝাড়খণ্ডের ১৮টি জায়গায় চলছে এই ইডির অভিযান। কলকাতার সল্টলেকে দুটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এই অভিযানে ইতিমধ্যেই কোটি কোটি নগদ টাকা এবং সোনার গয়না উদ্ধার করা হয়েছে। অভিযোগ, বৈধ ও অবৈধ খাদান থেকে জাল চালান তৈরি করে বছরের পর বছর ধরে সেই একই চালান বারবার ব্যবহার করে কয়লা চুরি হচ্ছে। এই কয়লা চুরিতে প্রভাবশালী কোনো যোগ রয়েছে কি না, সেদিকটাও খতিয়ে ইডি। মোট ১০০ জনের বেশি ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী যুক্ত রয়েছেন এই অভিযানে।

অভিযোগ, বৈধ খাদান থেকেই অবৈধভাবে কয়লার চালান করা হত। কখনও একই চালান বারবার ব্যবহার করে কয়লা চুরি হত। আবার কখনও অবৈধ খাদান থেকে কয়লা নিয়ে তারপর সেটিকে বৈধ ভাবে চালান করে পাচার করা হত। এই সব তথ্যই বের করার জন্য তল্লাশি চালাচ্ছে ইডি।
ইডি আধিকারিকরা কয়লা চুরির তদন্তে নামের পরেই আজ সাতসকালে কলকাতা সহ পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুরে তল্লাশি চালানো শুরু করে দেন। হাওড়াতেও চালানো হয়েছে এই তল্লাশি। জানা গেছে, ঝাড়খণ্ডে অনিল গোয়েল, সঞ্জয় উদ্যোগ, এলবি সিং, অমর মণ্ডল নামের এই চার জনের বিভিন্ন ব্যবসায়িক জায়গায় হানা দেয় ইডির আধিকারিকরা। সেখান থেকেই উদ্ধার হয়েছে প্রচুর নগদ টাকা। দুটি রাজ্যে তল্লাশিতেই এখনও পর্যন্ত কোটি কোটি নগদ টাকা এবং সোনা উদ্ধার করা হয়েছে।
যদিও তদন্ত এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে তাই ইডি জানিয়েছে যে, তদন্তের অগ্রগতিকে ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইডি আরও জানিয়েছে যে, এই অভিযান শুধুই এই কয়েকটি স্থানে সীমাবদ্ধ থাকবে না বরং কয়লা চুরি করার এই চক্রের মূল অভিযুক্তদের ধরার জন্য আগামী দিনে আরও বড় অভিযান চলতে পারে।












Click it and Unblock the Notifications